Kelvin Kiptum: মাত্র ২৪-এ থামল ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়া কেলভিন কিপটামের জীবনের দৌড়

আসন্ন প্যারিস অলিম্পিকের ফেভারিট ছিলেন কেনিয়ার দৌড়বিদ। এক পথ দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়া কেলভিনের সঙ্গে একই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁর কোচ গেরভাইস হাকিজিমানা। পুলিশ জানিয়েছে, ওয়েস্টার্ন কেনিয়ায় রবিবার রাত ১১টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় গাড়ি চালাচ্ছিলেন কেলভিন কিপটাম।

Kelvin Kiptum: মাত্র ২৪-এ থামল ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়া কেলভিন কিপটামের জীবনের দৌড়
মাত্র ২৪-এই থামল ম্যরাথনে বিশ্ব রেকর্ড গড়া কেলভিন কিপটামের জীবনের দৌড়Image Credit source: X

Feb 12, 2024 | 12:59 PM

কলকাতা: ক্রীড়াজগতে আবার শোকের ছায়া। মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত ম্যারাথনে (Marathon) বিশ্ব রেকর্ডধারী কেলভিন কিপটাম (Kelvin Kiptum)। প্যারিস অলিম্পিকের ফেভারিট ছিলেন কেনিয়ার দৌড়বিদ। এক পথ দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়া কেলভিনের সঙ্গে একই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁর কোচ গেরভাইস হাকিজিমানা। পুলিশ জানিয়েছে, ওয়েস্টার্ন কেনিয়ায় রবিবার রাত ১১টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় গাড়ি চালাচ্ছিলেন কেলভিন কিপটাম।

কেনিয়ার এলডোরেটে দুর্ঘটনাটি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেলভিন যে গাড়ি চালাচ্ছিলেন সেখানে ছিলেন মোট ৩ জন। ঘটনাস্থলেই প্রাণ হারান কেলভিন ও তাঁর কোচ। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে কেলভিনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য উল্টে যায়।

ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়া কেলভিন কিপটামের প্রয়াণের খবর জানিয়ে দুঃখ প্রকাশ করেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স।

২০২৩ সালের অক্টোবর মাসে শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন কেনিয়ার কেলভিন। ২৪ বছর বয়সী কিপটম তৃতীয়বার ম্যারাথনে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তিনি এলিউড কিপছোগের রেকর্ড ভেঙেছিলেন। বছর দশেক আগেও ট্র্যাকের সঙ্গে কোনও সম্পর্কই ছিল না কেলভিন কিপটামের। তিনি একটা সময় ছাগল, ভেড়া চরাতেন। এরপর গেরভাইস হাকিজিমানার নজরে পড়েন। তাঁর কাছে দৌড়ের তালিম নেন। করোনা কালে কেলভিন রোয়ান্ডার গেরভাইস হাকিজিমানার কাছে অনুশীলন করা শুরু করেন। এবং ধীরে ধীরে ট্র্যাকে দ্যুতি ছড়াতে থাকেন। অল্প সময়েই তিনি পরিচিতি তৈরি করেছিলেন। কিন্তু আর তাঁকে ট্র্যাকে দেখা যাবে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us