Md Amir vs Abhishek Sharma: ‘স্লগার’ মন্তব্যে বিতর্কের ব্যাখ্যা দিলেন আমির, অভিষেককে দিলেন ধৈর্যের বার্তা!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত করে মাত্র ১১১ রান। অভিষেক ১২ বলে ১৫ রান করলেও ইনিংস জুড়ে অস্বস্তিতে দেখা যায় তাঁকে। কাগিসো রাবাডা ও মার্কো জ্যানসেনদের গতি ও বৈচিত্র্যের সামনে তিনি সাবলীল ছিলেন না। জ্যানসেনের স্লোয়ার বলে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। আমির বলেছেন, “ও ভালো ক্রিকেটার। টানা তিনটি ম্য়াচে শূন্য করার পরও ওর মানসিকতা ইতিবাচক ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টেকনিক দ্রুত ধরা পড়ে যায়।

Md Amir vs Abhishek Sharma: ‘স্লগার’ মন্তব্যে বিতর্কের ব্যাখ্যা দিলেন আমির, অভিষেককে দিলেন ধৈর্যের বার্তা!
Image Credit source: Pankaj Nangia-ICC/ICC via Getty Images MB Media/Getty Images

| Edited By: Moumita Das

Feb 23, 2026 | 6:06 PM

কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে হেরেছে ভারত। অবশ্য তার আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন বাঁ হাতি পেসার মহম্মদ আমির। ভারতের ওপেনার অভিষেক শার্মাকে ‘স্লগার’ বলায়, সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ৭৬ রানের বড় পরাজয়ের পর আমির এক পাকিস্তানি টিভি চ্যানেলে বলেন, তিনি অভিষেককে ছোট করতে চাননি। তিনি যা বলেছেন, সেটা ছিল একজন বোলারের দৃষ্টিকোণ থেকে। আমিরের মতে, “আমি ওর টেকনিক নিয়ে কথা বলেছি। অনেকেই ‘স্লগার’ শব্দটা খারাপ ভাবে নিয়েছেন। কিন্তু আমার ওটা বলার অর্থ ছিল, ভালো বোলারদের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ওর টেকনিকও চ্যালেঞ্জের মুখে পড়ে।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত করে মাত্র ১১১ রান। অভিষেক ১২ বলে ১৫ রান করলেও ইনিংস জুড়ে অস্বস্তিতে দেখা যায় তাঁকে। কাগিসো রাবাডা ও...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন