Indian Football: ৪১ এও দাপিয়ে খেলছেন রোনাল্ডো,কিন্তু ৩৫ এই ফুটবল ছাড়লেন মোহনবাগানের এই প্রাক্তনী

Mohunbagan Supergiant: ২০২৩-২৪ মরসুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখা গিয়েছিল সাদিকুকে। ২২ ম্যাচে করেছিলেন ৮ গোলও। সাদিকুর অবসরের পর শুভেচ্ছা জানিয়েছে মোহনবাগানও। তবে এবার সম্পূর্ণ নয়া ভূমিকায় সাদিকু। সুইস ক্লাব বেলিনজোনার স্পোর্টস ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন।

Indian Football: ৪১ এও দাপিয়ে খেলছেন রোনাল্ডো,কিন্তু ৩৫ এই ফুটবল ছাড়লেন মোহনবাগানের এই প্রাক্তনী
আর্মান্দো সাদিকুImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Oct 22, 2026 | 6:36 PM

কলকাতা: তাঁর পায়ের গোলে লাল-হলুদকে হারিয়েছিল মোহনবাগান। এমনকি সবুজ-মেরুনকে বহু ম্যাচে উৎরে দিয়েছে তাঁর পা। বাগানের বহু যুদ্ধের সাক্ষী, আর্মান্দো সাদিকু সরে দাঁড়ালেন ফুটবল খেলা থেকে। আলবেনিয়ার এই ফুটবলার মাত্র ৩৫ বছর বয়সেই অবসর নিলেন। যদিও, খেলা থেকে সরলেও ফুটবলকে বিদায় জানাচ্ছেন না তিনি। এবার তাঁকে দেখা যাবে সুইজারল্যান্ডের ক্লাব বেলিনজোনার স্পোর্টিং ডিরেক্টর হিসেবে।

নিজের সোশাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন সাদিকু। সেখানেই ছোটবেলার ফুটবল যাত্রা থেকে নানা ফুটবল ক্লাবে খেলাকালীন নানা সুন্দর মুহূর্তের কোলাজ বানিয়ে ভিডিও পোস্ট করেছেন তিনি। এর ক্যাপশনে লিখেছেন, “ধন্যবাদ ফুটবল। তোমাকে খুব মিস করব।” জুরিখ, লেভান্তে, মালাগার মতো ক্লাবে খেলার পাশাপাশি ভারতে মোহনবাগান ও গোয়াতে খেলেছেন তিনি। এর পাশাপাশি আলবানিয়ার জাতীয় দলের হয়েও প্রায় ১১ বছর খেলেছেন সাদিকু। ৩৮ ম্যাচে ১২টি গোল করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ২০১৬ সালের ইউরো কাপ। সেবার রোমানিয়ার বিরুদ্ধে কেরিয়ারের অন্যতম স্মরণীয় একটি গোল করেছেন সাদিকু। তাঁর গোলেই রোমানিয়াকে হারিয়েছিল আলবানিয়া।

২০২৩-২৪ মরসুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখা গিয়েছিল সাদিকুকে। ২২ ম্যাচে করেছিলেন ৮ গোলও। সাদিকুর অবসরের পর শুভেচ্ছা জানিয়েছে মোহনবাগানও। সোশাল মিডিয়াতে এমবিএসজি থেকে লেখা হয়েছে, “সব রকম স্মৃতির জন্য ধন্যবাদ, সাদিকু। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।” তবে এবার সম্পূর্ণ নয়া ভূমিকায় সাদিকু। সুইস ক্লাব বেলিনজোনার স্পোর্টস ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন। ২০২৬ সালে এই ক্লাবের হয়েই ২৭টি ম্যাচ খেলেছেন তিনি। সেই দলের হয়ে এবার অন্যরকম দায়িত্ব সামলাতে দেখা যাবে সাদিকুকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us