MS Dhoni Viral Video: আইসক্রিম খাবেন সাক্ষী? ধোনির মজাতে হাসির রোল নেটপাড়ায়

Viral Video: এই মুহূর্ত ঘিরে সোশাল মিডিয়াতে মন্তব্যের বন্যা বইতে শুরু করেছে। অনুরাগীদের একাংশ ধোনিকে মজার ছলে 'প্রফেশনাল রেজবেটার' আখ্যা দিয়েছেন। অর্থাৎ, অন্যকে ইচ্ছাকৃতভাবে রাগিয়ে দেওয়ার ক্ষেত্রে ধোনি যেন পেশাদার। তাঁদের এই খুনসুটির মুহূর্ত সবার নজর কাড়ে।

MS Dhoni Viral Video: আইসক্রিম খাবেন সাক্ষী? ধোনির মজাতে হাসির রোল নেটপাড়ায়
ধোনি-সাক্ষীImage Credit source: X

|

Oct 24, 2026 | 7:48 PM

মুম্বই: বিয়ের ১৬ বছর পরেও মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনির সম্পর্কের মিষ্টি রসায়ন মন জয় করে চলেছে নেটিজেনদের। সম্প্রতি অম্বানি পরিবারের জামনগরের নবরাত্রি উদযাপনে ধোনির এক মজার কাণ্ড ঘিরে চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। মাঠে যিনি ঠান্ডা মাথায় নানা পরিস্থিতির মোকাবিলা করেন, সেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের দুষ্টুমিতে এবার হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় অনুরাগীদের।

ঘটনাটি ঘটেছে জামনগরে অম্বানি পরিবারের নবরাত্রি উদযাপনের সময়। সেখানে একটি খাবারের স্টলে রাধিকা মার্চেন্টের পাশে দাঁড়িয়েছিলেন ধোনি। সেই সময় স্ত্রী অন্য কারও সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন। সুযোগ বুঝে স্ত্রীর সঙ্গে প্র্যাংক করার পরিকল্পনা করেন মাহি। ধোনি চামচে করে আইসক্রিম তুলে সাক্ষীর দিকে এগিয়ে দেন। আইসক্রিম খাওয়ার জন্য সাক্ষী যেই সামনের দিকে ঝুঁকেছেন, ঠিক তখনই শেষ মুহূর্তে চামচ সরিয়ে নিয়ে নিজেই আইসক্রিম খেয়ে নেন ধোনি। মুখে তখন তাঁর দুষ্টুমিভরা হাসি। তবে এখানেই থামেননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক। একই কাণ্ড তিনি একাধিকবার করতে থাকেন। আর ধোনির এই দুষ্টুমিতে বিরক্ত হওয়ার ভান করে তাঁর হাতেই চাপড় মারেন সাক্ষী। তাঁদের এই খুনসুটির মুহূর্ত সবার নজর কাড়ে।

এই মুহূর্ত ঘিরে সোশাল মিডিয়াতে মন্তব্যের বন্যা বইতে শুরু করেছে। অনুরাগীদের একাংশ ধোনিকে মজার ছলে ‘প্রফেশনাল রেজবেটার’ আখ্যা দিয়েছেন। অর্থাৎ, অন্যকে ইচ্ছাকৃতভাবে রাগিয়ে দেওয়ার ক্ষেত্রে ধোনি যেন পেশাদার। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধোনি ও সাক্ষী। দীর্ঘ দাম্পত্য জীবনের পরেও তাঁদের মধ্যে যে বন্ধুত্ব, মজা আর ছেলেমানুষি অটুট রয়েছে, এই মুহূর্ত যেন তারই ঝলক।

Loading...
Unable to load recommendations.
Follow Us