IPL 2026 Playoffs scenario : বিদায় নিশ্চিত লখনৌ-মুম্বইয়ের, প্লে-অফের আগে ৮ দলের সমীকরণ কী?

IPL 2026 : আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষের পথে। এই মুুহূর্তে প্রথম চার দল - আরসিবি, হায়দরাবাদ, গুজরাট, পঞ্জাব কিংস। প্লে অফ শুরুর আগে কোন দলের সুযোগ কতটা? কোন দল প্লে-অফের দোড়গোড়ায়? কেকেআরের কী সুযোগ আছে শেষ চারে যাওয়ার?

| Edited By: Moumita Das

May 11, 2026 | 3:32 PM

1 / 8
আইপিএল মধ্যগগনে। ইতিমধ্যেই বিদায় নিয়েছে লখনৌ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে প্লে-অফের লড়াই এখন ৮ দলের মধ্যে সীমাবদ্ধ। লিগ টেবিলের যা পরিস্থিতি, তাতে প্রতিটি ম্যাচই এখন দলগুলোর কাছে ফাইনালের সমান। ক্রিকেট প্রেমীদের নজর এখন শেষ চারের লড়াইয়ের দিকে। (Credit - PTI)

আইপিএল মধ্যগগনে। ইতিমধ্যেই বিদায় নিয়েছে লখনৌ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে প্লে-অফের লড়াই এখন ৮ দলের মধ্যে সীমাবদ্ধ। লিগ টেবিলের যা পরিস্থিতি, তাতে প্রতিটি ম্যাচই এখন দলগুলোর কাছে ফাইনালের সমান। ক্রিকেট প্রেমীদের নজর এখন শেষ চারের লড়াইয়ের দিকে। (Credit - PTI)

2 / 8

পয়েন্ট তালিকায় বেশ মজবুত জায়গায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাকি ৩ ম্যাচের মধ্যে একটি ম্যাচে জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে আরসিবি। তাদের লক্ষ্য এখন টেবিলের প্রথম দুই স্থানে থাকা।(Credit - PTI)

3 / 8

প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদও শেষ চারের খুব কাছে দাঁড়িয়ে। বেঙ্গালুরুর মতো তারাও আর একটি ম্যাচ জিতলেই শেষ চারের জায়গা নিশ্চিত করবে। তবে শীর্ষ দুইয়ে থাকতে হলে তাদের রানরেটের দিকেও বিশেষ নজর দিতে হবে।(Credit - PTI)

4 / 8

শুভমন গিলের গুজরাত টাইটান্স রানরেটে কিছুটা পিছিয়ে থাকায় বেশ চাপে রয়েছে। প্লে-অফের টিকিট নিশ্চিত করতে তাদের বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত ২ ম্যাচ জিততে হবে। হায়দরাবাদ ও চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচগুলো তাদের জন্য এখন অগ্নিপরীক্ষা।(Credit - PTI)

5 / 8

হাতে বেশি ম্যাচ থাকায় শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস বর্তমানে স্বস্তিতে। বাকি ৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতলেই তারা উঠে যাবে প্লে-অফে। বিদায় নেওয়া দলগুলোর বিরুদ্ধে ম্যাচ থাকায় বাড়তি সুবিধে পাবে পাঞ্জাব।(Credit - PTI)

6 / 8

রুতুরাজ গায়কোয়াড়ের দলের প্লে-অফে উঠতে গেলে বাকি ৩ ম্যাচে অন্তত ২ ম্যাচ জয় আবশ্যক। প্রথম দুইয়ে শেষ করার আশা থাকলেও বর্তমানে সব নির্ভর করছে বাকি দলগুলির পারফরম্যান্সের উপর। এখন সব ম্যাচ গুরুত্বপূর্ন চেন্নাইয়ের জন্য।(Credit - PTI)

7 / 8

রাজস্থানের জন্যও এই আইপিএল সমান ভাবে গুরুত্বপূর্ণ। বাকি ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতলেও হাতছাড়া হতে পারে প্লে-অফ। এর ফলে ৩ ম্যাচেই জয় দরকার বৈভব-রিয়ান পরাগদের।(Credit - PTI)

8 / 8

কেকেআরের সামনে একটাই অঙ্ক। বাকি ৩ ম্যাচের সব ম্যাচেই জিততে হবে কেকেআরকে। তাহলে তাদের পয়েন্ট হবে ১৭, যা নিঃসন্দেহে সুবিধে দেবে নাইটদের। বাকি ৩ দল, অর্থাৎ দিল্লি, মুম্বই, লখনৌয়ের কাছে এই মরসুম প্রায় শেষ।(Credit - PTI)

Loading...
Unable to load recommendations.
Follow Us