AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026, Yashasvi Jaiswal & Shefali Verma : ডোপ টেস্টকে উপেক্ষা, যশস্বী জয়সোয়াল ও শেফালি ভার্মাকে নোটিশ নাডার!

NADA Notice : চলতি আইপিএলে দারুন ফর্মে রয়েছেন যশস্বী। ১০ ম্যাচে করেছেন ৩১২ রান। মুম্বইয়ের বিরুদ্ধে খেলেছেন একটি ৩২ বলে ৭৭ রানের ইনিংস। তিনি ও শেফালি - দুজনেই যেহেতু নাডার রেজিস্টার্ড পুলের অন্তর্গত, তাই তাঁদের এই কেস বেশ গুরুত্ব দিয়ে দেখছে নাডা।

IPL 2026, Yashasvi Jaiswal & Shefali Verma : ডোপ টেস্টকে উপেক্ষা, যশস্বী জয়সোয়াল ও শেফালি ভার্মাকে নোটিশ নাডার!
Yashasvi Jaiswal and Shafali Verma Served Notices for Missing Scheduled TestsImage Credit: Getty Images
| Edited By: | Updated on: May 09, 2026 | 4:05 PM
Share

কলকাতা: একেই আইপিএল (IPL 2026) চলাকালীন একের পর এক বিতর্কে পর্যুদস্ত ভারতীয় ক্রিকেট। এরপর আবার শিরোনামে ভারতীয় ক্রিকেট। হঠাৎ করেই চর্চায় শেফালি ভার্মা (Shefali Verma) ও যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্টের নিয়ম ভাঙার জন্য তাঁদের নোটিশ পাঠিয়েছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA)। দুজনেই তাঁদের প্রথম ডাক-কে উপেক্ষা করেছেন।

একটি রিপোর্ট অনুযায়ী, জাতীয় অ্যান্টি ডোপ সংস্থা গত ডিসেম্বর মাসে নোটিশ পাঠিয়েছিল এই দুই প্রতিভাবান ক্রিকেটারকে। কিন্তু টেস্টের জন্য আধিকারিক পৌঁছে গেলেও পাওয়া যায়নি দুজনের কাউকেই। নাডার টেস্টিং পুলে থাকা খেলোয়াড়দের আগে থেকেই সংস্থাকে জানাতে হয়, নির্দিষ্ট সময়ে তাঁরা কোথায় কোথায় থাকতে চলেছেন। অর্থাৎ, গোটা দিনে বেশ কিছু সময় ও ঠিকানা জানিয়ে রাখতে হয়, যাতে আধিকারিকরা হঠাৎ করেই পরীক্ষা করতে যেতে পারেন। সেই পরীক্ষা করতে গিয়েই পাওয়া যায়নি দুজনকে।

রিপোর্টে বলা হয়েছে, গত ১৭ ডিসেম্বর ডোপ কন্ট্রোল অফিসার গিয়েছিলেন যশস্বীর দেওয়া ঠিকানায়। কিন্তু সেখানে তিনি ছিলেন না। একই ভাবে ছিলেন না শেফালিও। এরপরে নাডা এই দুজনকে নোটিশ পাঠায় ও ফেব্রুয়ারি মাসের মধ্যে উত্তর চায়। কিন্তু তাঁরা সেই নোটিশেরও উত্তর দেননি। এরপরেই তাঁদের বিরুদ্ধে ‘হোয়ারঅ্যাবাউটস্ ফেলিওর’ বা অবস্থানগত নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নাডার নিয়ম অনুযায়ী, যদি কোনও ক্রীড়াবিদ ১২ মাসের মধ্যে তিনবার হোয়ারঅ্যাবাউটস্ ফেলিওরের আওতায় পড়েন, তবেই তা নাডার নিয়মবিরুদ্ধ হিসেবে গণ্য হয়।

চলতি আইপিএলে দারুন ফর্মে রয়েছেন যশস্বী। ১০ ম্যাচে করেছেন ৩১২ রান। মুম্বইয়ের বিরুদ্ধে খেলেছেন একটি ৩২ বলে ৭৭ রানের ইনিংস। তিনি ও শেফালি – দুজনেই যেহেতু নাডার রেজিস্টার্ড পুলের অন্তর্গত, তাই তাঁদের এই কেস বেশ গুরুত্ব দিয়ে দেখছে নাডা। কিন্তু এরপরে বিশেষ দোষে দোষী সাব্যস্ত হবেন না তাঁরা। তাঁদের কাছে এই ঘটনার জবাব চেয়েছে নাডা, জবাব সন্তোষজনক হলেই মুক্তি পাবেন দুই ক্রিকেটার।

Follow Us
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬