Indian Hockey: এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিল পাকিস্তান, কে সুযোগ পেল দেখুন

Asian Hockey Championship 2026: সম্প্রতি ২০২৬ সালের এশিয়ান গেমসে ঐতিহাসিক স্বর্ণপদক জেতার সাফল্যের পর এই টুর্নামেন্টে নামছে ভারতীয় দল। টুর্নামেন্টের ইতিহাসে ৪ বার ট্রফি জিতেছে ভারত। এবার নিজেদের মাঠে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য হরমনপ্রীতদের।

Indian Hockey: এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিল পাকিস্তান, কে সুযোগ পেল দেখুন
পাকিস্তান হকিImage Credit source: X

|

Oct 09, 2026 | 6:52 PM

কলকাতা : আসন্ন এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম তুলে নিল পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের জলন্ধর ও মোহালিতে এই টুর্নামেন্ট হওয়ার কথা আছে। দুই দেশের রাজনৈতিক ও দ্বন্দ্বের দোহাই দিয়ে এই টুর্নামেন্ট খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান।

আগেই তাদের হকি ফেডারেশন নিরপেক্ষ কোনও স্থানে ম্যাচগুলি আয়োজনের জন্য এশিয়ান হকি ফেডারেশনের কাছে আবেদন করেছিল। তবে আয়োজকরা এই প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেয়। এর পরেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

দীর্ঘ ২ দশক পর পাঞ্জাবে আন্তর্জাতিক হকির আসর বসছে। এবারের প্রতিযোগিতায় আয়োজক ভারত ছাড়াও অংশ নিচ্ছে জাপান, চিন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ। পাকিস্তানের বদলে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশকে। উল্লেখ্য, পাকিস্তান শেষবার ভারতের মাটিতে খেলেছিল ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে ৬টি দলের মধ্যে তাদের স্থান ছিল ৫।

সম্প্রতি ২০২৬ সালের এশিয়ান গেমসে ঐতিহাসিক স্বর্ণপদক জেতার সাফল্যের পর এই টুর্নামেন্টে নামছে ভারতীয় দল। টুর্নামেন্টের ইতিহাসে ৪ বার ট্রফি জিতেছে ভারত। এবার নিজেদের মাঠে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য হরমনপ্রীতদের। ভারতের কোচ ক্রেগ ফুলটন জানিয়েছেন, এই টুর্নামেন্ট তাঁদের সামনে এক বিশাল চ্যালেঞ্জ। নিজেদের চেনা মাঠে ঘরের দর্শকদের সামনে ধারাবাহিকভাবে সাফল্য বজায় রাখতে চায় ভারত। জাপানের এশিয়ান গেমসে সোনা জেতা একটি বিশেষ মুহূর্ত ছিল কিন্তু সেসব এখন অতীত। ভারতের মূল লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফিই।

Loading...
Unable to load recommendations.
Follow Us