Prithvi Shaw & Akriti Agarwal: ‘আমাকে ভুল বোঝানো হয়েছিল…’, সব ভুলে আবার একসঙ্গে পৃথ্বী-আকৃতি

Prithvi Shaw Engagement: ২০২৬ সালের মার্চ মাসে পৃথ্বী ও আকৃতি তাঁদের বাগদানের কথা ঘোষণা করেন। তবে জুলাই মাসে তাঁদের সোশাল মিডিয়ার পোস্ট ঘিরে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়। পরে তিনি পৃথ্বীকে আনফলো করেন ও দুজনের একসঙ্গে থাকা বেশ কিছু ছবি সমাজমাধ্যম থেকে সরিয়েও দেন।

Prithvi Shaw & Akriti Agarwal: আমাকে ভুল বোঝানো হয়েছিল..., সব ভুলে আবার একসঙ্গে পৃথ্বী-আকৃতি
পৃথ্বী শ ও আকৃতি আগরওয়ালImage Credit source: Instagram

|

Oct 13, 2026 | 12:59 PM

নয়াদিল্লি: অবশেষে মিটল তিক্ততা। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ফের একসঙ্গে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী আকৃতি আগরওয়াল। গত সেপ্টেম্বর মাসে নিজেদের বাগদান ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন আকৃতি। ১২ অক্টোবর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন আকৃতি। তিনি জানান, কাছের মানুষরা ভুল বুঝিয়েছিলেন পৃথ্বীর সম্পর্কে। সেই কারণেই তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

নিজের পোস্টে আকৃতি লেখেন, বাগদান ভাঙার সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি এমন কিছু মানুষের মতামত দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যাঁরা নিজেদের তাঁদের সম্পর্কে বেশি জানেন বলে মনে করতেন। তাঁর কথায়, “অনেকেই জানে, আমি বাগদান ভেঙে দিয়েছিলাম। আমাদের সম্পর্কও শেষ হয়ে গিয়েছিল।কিন্তু আমি বিভ্রান্ত হয়েছিলাম। আমাকে ভুল বোঝানো হয়েছিল। আমাদের সম্পর্ক নিয়ে সৎভাবে কেউ কথা বলেননি বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম।” নিজের আগের সিদ্ধান্তের দায় স্বীকার করে আকৃতি আরও জানান, সেই সিদ্ধান্তের কারণে যে মানসিক কষ্ট হচ্ছিল, তার দায়ও তাঁর নিজেরই। পরে তাঁরা খোলামেলা আলোচনা করেছেন, একে অপরকে বুঝেছেন ও আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আকৃতির কথায়, তাঁরা দুজনে একে অন্যের জন্য পারফেক্ট ও এনাফ। ভবিষ্যতে তাঁদের দুজনের উপরেই নির্ভর করছে তাঁদের সম্পর্কের সমীকরণ কোন দিকে যায়।

২০২৬ সালের মার্চ মাসে পৃথ্বী ও আকৃতি তাঁদের বাগদানের কথা ঘোষণা করেন। তবে জুলাই মাসে তাঁদের সোশাল মিডিয়ার পোস্ট ঘিরে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়। পরে তিনি পৃথ্বীকে আনফলো করেন ও দুজনের একসঙ্গে থাকা বেশ কিছু ছবি সমাজমাধ্যম থেকে সরিয়েও দেন। এরপরে যদিও বা আকৃতি সেই ছবিগুলি আবার ফিরিয়ে এনে কমেন্ট অফ করে দিয়েছেন। সম্পর্ক নিয়ে নতুন করে কোনও জল্পনা না বাড়িয়ে ব্যক্তিগত সিদ্ধান্তকে নিজেদের মধ্যেই রাখতে চাইছেন তিনি। ক্রিকেটের মাঠে পৃথ্বী বেশ পরিচিত মুখ, তেমনই বিনোদন জগতে আকৃতিও পরিচিত নাম। তবে এবার যে অতীতের ভুল থেকে তাঁরা শিক্ষা নিয়ে আবার জীবনে অগ্রসর হচ্ছেন, সেটা তাঁদের কাজ থেকেই স্পষ্ট।

Loading...
Unable to load recommendations.
Follow Us