Sai Sudarshan Injury: চোটের কবলে সাই সুদর্শন, শ্রীলঙ্কা সিরিজের আগে বিপাকে টিম ইন্ডিয়া!

Team india: চোটাঘাতে জর্জরিত ভারত। চোটের কারণে সিরিজে খেলতে পারবেন না বুমরা। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দরকে নিয়েও অনিশ্চিত ভারত। হাঁটুতে চোট পাওয়া সত্ত্বেও বুমরাকে দলে নিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু শর্ত দিয়েছিল, যদি তিনি ফিটনেস টেস্ট পাশ করেন তাহলেই তাঁকে দলে নেওয়া হবে।

Sai Sudarshan Injury: চোটের কবলে সাই সুদর্শন, শ্রীলঙ্কা সিরিজের আগে বিপাকে টিম ইন্ডিয়া!
সাই সুদর্শনImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 09, 2026 | 1:13 PM

নয়াদিল্লি: যা ভাবা হয়েছিল, তাই হল। চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় ব্যাটার সাই সুদর্শন। বিসিসিআই জানিয়েছে, গত মাসে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন সাই। এখনও চোটে কাবু তিনি। ফলে, ১৫ তারিখ থেকে আসন্ন টেস্ট সিরিজ খেলতে পারবেন না গুজরাট টাইটান্সের এই ওপেনার।

গত মাসে শ্রীলঙ্কা সফরে ইন্ডিয়া ‘এ’-র হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচে চোট লাগে সুদর্শনের। সেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। এতদিন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন তিনি। কিন্তু সেখানকার ডাক্তাররাই জানিয়েছেন, এখনও কোনও ম্যাচ খেলার উপযুক্ত নন তিনি। ফলে শ্রীলঙ্কা সফরে তাঁকে ছাড়াই নামতে হবে ভারতকে। তবে এই মুহূর্তে তাঁর বদলে কে সুযোগ পাবেন, এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। প্রথম নাম? সরফরাজ খান। বিগত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে খুব ভাল পারফরম্যান্স করা সত্ত্বেও তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছিল না। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন তিনি।

সুদর্শন ছিটকে যাওয়ার ফলে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চোটের কারণে সিরিজে খেলতে পারবেন না বুমরা। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দরকে নিয়েও অনিশ্চিত ভারত। হাঁটুতে চোট পাওয়া সত্ত্বেও বুমরাকে দলে নিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু শর্ত দিয়েছিল, যদি তিনি ফিটনেস টেস্ট পাশ করেন তাহলেই তাঁকে দলে নেওয়া হবে। ফিটনেস টেস্ট পাশ করার পর আবার সিওই জানায়, তাঁকে এখন খেলানো বিপজ্জনক হতে পারে। তাই বুমরাকে ছাড়াই নামতে হবে ভারতকে।

এর মধ্যে আবার ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে অধিনায়ক শুভমান গিলকে নিয়ে। অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পান তিনি ফলে প্রথম ও দ্বিতীয় দিন টেস্টের প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। ফলে ১৫ তারিখে প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে চরম বিপাকে টিম ইন্ডিয়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us