AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaysia Open Final: সোনার স্বপ্নভঙ্গ, মালয়েশিয়ান ওপেনে রুপোতেও ইতিহাস সাত্বিক-চিরাগের

Satwiksairaj Rankireddy-Chirag Shetty: ১৯৮৩ সাল থেকে পুরুষ ও মহিলাদের সিঙ্গলস এবং ডাবলসে কোনও ভারতীয় শাটলার মালয়েশিয়ান ওপেনের ফাইনালে ওঠেননি। তাই  পুরুষদের ডাবলসের সেমিফাইনালে কোরিয়ান জুটিকে হারাতেই ইতিহাস গড়া হয়ে গিয়েছিল সাত্বিক-চিরাগদের। আজ, রবিবার চিনা জুটি ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েংয়ের বিরুদ্ধে মালয়েশিয়ান ওপেনের ফাইনালে নেমেছিলেন সাত্বিক-চিরাগ। শেষ অবধি লড়লেও সোনা জিততে পারলেন না সাত্বিক-চিরাগ।

Malaysia Open Final: সোনার স্বপ্নভঙ্গ, মালয়েশিয়ান ওপেনে রুপোতেও ইতিহাস সাত্বিক-চিরাগের
Malaysia Open Final: সোনার স্বপ্নভঙ্গ, মালয়েশিয়ান ওপেনে রুপোতেও ইতিহাস সাত্বিক-চিরাগেরImage Credit: PTI
| Updated on: Jan 14, 2024 | 4:41 PM
Share

কলকাতা: ইতিহাসের পাতায় তাঁরা শনিবারই উঠে পড়েছিলেন। রবিবার ছিল মালয়েশিয়ান ওপেন (Malaysia Open) খেতাব জয়ের পালা। অল্পের জন্য সোনার স্বপ্নপূরণ হল না। কথা হচ্ছে ভারতীয় শাটলার জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টিকে (Chirag Shetty) নিয়ে। ১৯৮৩ সাল থেকে পুরুষ ও মহিলাদের সিঙ্গলস এবং ডাবলসে কোনও ভারতীয় শাটলার মালয়েশিয়ান ওপেনের ফাইনালে ওঠেননি। তাই  পুরুষদের ডাবলসের সেমিফাইনালে কোরিয়ান জুটিকে হারাতেই ইতিহাস গড়া হয়ে গিয়েছিল সাত্বিক-চিরাগদের। আজ, রবিবার চিনা জুটি ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েংয়ের বিরুদ্ধে মালয়েশিয়ান ওপেনের ফাইনালে নেমেছিলেন সাত্বিক-চিরাগ। শেষ অবধি লড়লেও সোনা জিততে পারলেন না সাত্বিক-চিরাগ।

মালয়েশিয়ান ওপেনের ফাইনালে প্রথম গেমে চিনা জুটির বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতেছিলেন সাত্বিক-চিরাগ। এরপর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েং। দ্বিতীয় গেম ২১-১৮ ব্যবধানে জিতে নেয় চিনা জুটি। এরপর ম্যাচ গড়ায় তৃতীয় গেমে। তাতেও এগিয়ে ছিলেন ওয়াং ও লিয়াং। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে সাত্বিক-চিরাগের ওপর চাপ বাড়াতে থাকেন ওয়াং ও লিয়াং। শেষের দিকে সাত্বিক-চিরাগ মরিয়া হয়ে উঠেছিলেন পয়েন্ট তোলার জন্য। কিন্তু শেষরক্ষা হয়নি। তৃতীয় গেম ২১-১৭ ব্যবধানে জিতে সোনার হাসি হাসেন ওয়াং ও লিয়াং। আর রুপোতেই সন্তুষ্ট হতে হয় সাত্বিক-চিরাগকে।

এই নিয়ে পঞ্চম বার ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েং চিনা জুটির মুখোমুখি হলেন সাত্বিক-চিরাগ। অতীতে ৩ বার চিনা জুটি হারিয়েছিল সা-চি জুটিকে। এ বারও তার অন্যথা হল না। ২০২৩ সালের মালয়েশিয়ান ওপেনের সেমিফাইনালে এই চিনা জুটির কাছেই হেরেছিলেন সাত্বিক-চিরাগ। তাই এ বারের ফাইনালে তাঁদের হারিয়ে বদলা নেওয়ার সুযোগ ছিল ভারতীয় তারকা শাটলার জুটির কাছে। কিন্তু শেষ অবধি লড়াই করেও বদলা নিতে পারলেন না সাত্বিক-চিরাগ।

নতুন বছরের শুরুতে খেতাব অবশ্য এল না, কিন্তু ইতিহাস গড়েছেন সাত্বিক-চিরাগরা। এ বার তাঁদের নজর থাকবে ইন্ডিয়ান ওপেনে। ২০২৩ সালটা দারুণ সা-চি জুটির দারুণ কেটেছিল। বিশ্ব ব্যাডমিন্টনের এক নম্বর জুটি হয়েছিলেন সাত্বিক-চিরাগ। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তাঁরা। ইন্দোনেশিয়া ওপেন, কোরিয়া ওপেন এবং সুইও ওপেন খেতাবও জিতেছিলেন তাঁরা।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা