Ind vs Pak Handshake: দু’দেশের অ্যাথলিটের ‘নিষিদ্ধ’ কাজ, এশিয়ানে টিটিতে হেলায় পাক বধ ভারতের!

Asian Games 2026: ক্রিকেটে পহেলগাঁও ম্যাচের পর থেকেই সম্মুখসমরে দেখা হলে হ্যান্ডশেক করেন না খেলোয়াড়রা। দুই দলের ম্যাচের আগে হোক বা পরে, দুই বারেই কোনও করমর্দন করা হয়না পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোনও টুর্নামেন্টেই এই 'অলিখিত নিয়ম' লঙ্ঘন করা হয়নি।

Ind vs Pak Handshake: দুদেশের অ্যাথলিটের নিষিদ্ধ কাজ, এশিয়ানে টিটিতে হেলায় পাক বধ ভারতের!
হাত মেলানোর দৃশ্যImage Credit source: X

| Edited By: Moumita Das

Sep 21, 2026 | 1:52 PM

কলকাতা : ক্রিকেট খেলায় যা ঘটে, অন্য খেলায় কিন্তু তা হল না। ভারত বনাম পাক ক্রিকেট ম্যাচ মানেই দুই দেশের খেলোয়াড়দের হাত না মেলানোর দৃশ্য দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে ভারত ও পাক দলের সমর্থকরা। ২০২৫ সালের পহেলগাওঁ হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে চূড়ান্ত অবনতি হয়েছিল। ক্রিকেটে পুরুষ হোক বা মহিলা – দুই দলের মধ্যেই একটা অদৃশ্য নিয়ম ছিল যে পাকিস্তানের সঙ্গে হাত মেলাব না। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোনও টুর্নামেন্টেই এই ‘অলিখিত নিয়ম’ লঙ্ঘন করা হয়নি। তবে এবার হল। তাও এশিয়ান গেমসের মঞ্চে।

টেবল টেনিসে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে দেখা গেল সৌহার্দ্য ও স্পোর্টসম্যানশিপের ছবি। ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করেন। অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে উড়িয়ে রাউন্ড অফ ১৬-তে জায়গা করে নিয়েছে ভারত।
ভারতের হয়ে সুতীর্থা মুখোপাধ্যায়, সিনড্রেলা দাস ও সৃজা আকুলা জয় এনে দেন। এর আগে নিজেদের যাত্রা শুরু করে প্রথম ম্যাচেই সিঙ্গাপুরকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল এই ভারতের মহিলা দল। প্রথম ম্যাচে সুতীর্থা পাকিস্তানের আলিনা খানকে ৩-০ ব্যবধানে হারান। তিনটি গেমেই দাপট দেখান তিনি। স্কোর ছিল ১১-৩, ১১-৩, ১১-৪। ম্যাচ শেষের পরেই হ্যান্ডশেক করেন দুই দলের খেলোয়াড়রা।

দ্বিতীয় ম্যাচে আরও একটি দাপুটে জয় পায় ভারত। সিনড্রেলা দাস সরাসরি ৩ গেমে কালসুম খানকে হারান। স্কোর ছিল ১১-৬, ১১-৭, ১১-৫। ফলে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে যায় ও ম্যাচ জয়ের খুব কাছে পৌঁছে যায়। তৃতীয় ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে আসে জয়। শ্রীজা আকুলা ম্যাচ জেতেন ফতিমা খানের বিরুদ্ধে। গোটা ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নষ্ট করেছেন শ্রীজা। তিনি জমিতেছেন ১১-৪, ১১-৪, ১১-৫ ফলে।

ক্রিকেটে পহেলগাঁও ম্যাচের পর থেকেই সম্মুখসমরে দেখা হলে হ্যান্ডশেক করেন না খেলোয়াড়রা। দুই দলের ম্যাচের আগে হোক বা পরে, দুই বারেই কোনও করমর্দন করা হয়না পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে। তবে সম্প্রতি হকি বিশ্বকাপে ম্যাচ শুরুর আগে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাই-ফাইভ করতে দেখা গিয়েছিল ভারতের খেলোয়াড়দের। তবে এই নো হ্যান্ডশেক নীতি কি শুধুমাত্র ক্রিকেটের জন্য প্রযোজ্য, এমন প্রশ্ন তুলছেন অনেকে। ক্রিকেটাররা।

Loading...
Unable to load recommendations.
Follow Us