AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Badminton: সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ভারতের দাপট, দু-বছর পর পোডিয়ামে সিন্ধু

Syed Modi International: পুরুষদের সিঙ্গলসে ভারতের তরুণ প্রতিভা লক্ষ্য সেনের প্রতিপক্ষ ছিলেন সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তে। তাঁকে ২১-৬, ২১-৭ ব্যবধানে উড়িয়ে দেন লক্ষ্য। প্যারিস অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করেছিলেন লক্ষ্য সেন। শেষ অবধি হাতের চোটে হতাশা বাড়ে। ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরেছিলেন।

Indian Badminton: সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ভারতের দাপট, দু-বছর পর পোডিয়ামে সিন্ধু
Image Credit: X
| Updated on: Dec 01, 2024 | 7:18 PM
Share

মুসকুরাইয়ে…লখনউ…। সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট লখনউয়ে। হাসলেন ভারতীয় শাটলাররাই। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু, পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন এবং মেয়েদের ডাবলস। তিনটি ট্রফি ভারতের ঝুলিতে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে ভারতেরই দাপট। প্রতিযোগিতার শীর্ষ বাছাই হিসেবে নেমেছিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু ও কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। দাপট দেখিয়েই ট্রফি জিতলেন।

মেয়েদের সিঙ্গলস ফাইনালে চিনের প্রতিপক্ষর বিরুদ্ধে নেমেছিলেন পিভি সিন্ধু। ট্রফি খরা কাটালেন। চিনের উ লুয়ো ইউকে ২১-১৪, ২১-১৬ ব্যবধানে হারিয়ে তৃতীয় বার সৈয়দ মোদী আন্তর্জাতিক ট্রফি জয় ভারতীয় শাটলার পিভি সিন্ধুর। এর আগে ২০১৭ ও ২০২২ সালে খেতাব জিতেছিলেন সিন্ধু। তাঁর জয়ে ভারতের ব্যাডমিন্টন প্রেমীরা বাড়তি উচ্ছ্বসিত। শেষ বার ২০২২ সালের জুলাইয়ে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন সিন্ধু।

পুরুষদের সিঙ্গলসে ভারতের তরুণ প্রতিভা লক্ষ্য সেনের প্রতিপক্ষ ছিলেন সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তে। তাঁকে ২১-৬, ২১-৭ ব্যবধানে উড়িয়ে দেন লক্ষ্য। প্যারিস অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করেছিলেন লক্ষ্য সেন। শেষ অবধি হাতের চোটে হতাশা বাড়ে। ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরেছিলেন। লক্ষ্য সেনের সেই ক্ষতে কিছুটা যেন প্রলেপ পড়ল সৈয়দ মোদীতে ট্রফি জিতে।

ভারতের উচ্ছ্বাস আরও বাড়ে। মেয়েদের ডাবলসে তৃষা জলি-গায়ত্রী গোপীচাঁদ জুটি প্রথম বার এই টুর্নামেন্ট জিতল। চিনের বাও লি জিং-লি কিয়ান জুটিকে ২১-১৮, ২১-১১ ব্যবধানে হারান তৃষারা।

Follow Us