Table Tennis: বদলের বাংলায় ক্রীড়ায় উন্নতি, ৮ বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফিরল টেবিল টেনিস

WBTTA: এর আগের সরকারের আমলে বারবার চাইলেও দেওয়া হত না এই কেন্দ্র। এই কেন্দ্রে রাজনৈতিক কর্মসূচি থেকে ২১ জুলাইয়ের কর্মীদের থাকার ব্যবস্থা, সবই হয়েছে। হয়নি খেলা। কিন্তু বদলের বাংলায় একবারে মিলল ছাড়পত্র। ২০১৭র পর আবার টেবিল টেনিস ফিরল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে।

Table Tennis: বদলের বাংলায় ক্রীড়ায় উন্নতি, ৮ বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফিরল টেবিল টেনিস
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রImage Credit source: TV9 Bangla

| Edited By: Moumita Das

Nov 24, 2026 | 12:13 AM

কলকাতা: ৮ বছরের অপেক্ষার অবসান। অবশেষে আবার টেবিল টেনিস ফিরছে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের অষ্টম স্টেট্ অ্যান্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামহলে তৈরি হয়েছে উন্মাদনা।

এই প্রতিযোগিতার সবথেকে তাৎপর্যপূর্ণ দিক হল, ৮ বছর পর এই ক্রীড়াকেন্দ্রে টেবিল টেনিস খেলা হচ্ছে। বেঙ্গল স্টেট্ টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি শর্মি সেনগুপ্ত টিভি৯ বাংলাকে জানালেন, এর আগে একাধিকবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ব্যবহারের জন্য আবেদন করেও তা পাওয়া যায়নি। তাঁর কথায়, “অতীতে ভোটের কারণে, রাজনৈতিক কারণে এই কেন্দ্র ব্যবহার করা হয়েছে। তবে খেলার জন্য খেলার এই জায়গা দেওয়া হয়নি আগের সরকারের তরফ থেকে। এমনকি টুর্নামেন্টের আয়োজন করতে চেয়েও বিফল হতে হয়েছে আমাদের। ২০২৪ এর জানুয়ারিতে শেষবার আমরা এখানে কোনও অনুষ্ঠান করেছিলাম এবং সেটা করতে গেলে খুব কষ্ট হয়েছে।”

তাহলে এবার কী পরিবর্তন হল?

এবার এক বারেই সেই আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন শর্মি সেনগুপ্ত। তাঁর কথায়, “আগে খেলার পর প্রতিযোগীরা টাকা পেলেও আমাদের টাকা তুলতে কালঘাম ছুটে যেত। এমনকি অনেকেই আমাদের নানা প্রতিযোগিতা আয়োজন করতে বলছেন। ২০২৪ সালে আমাদের ৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেও টাকা দেওয়া হয়নি। এমনকি ক্ষুদিরামের ভিতরের অবস্থা খুব খারাপ। এই সবের পিছনে ইতিমধ্যেই অনেক টাকা খরচ করা হয়েছে। এগুলো ঠিক করতে হয়েছে। আশা করি, এবার সমস্যা হবে না।”

কেন্দ্রের মেঝের অবস্থা

অনুশীলন কেন্দ্রের ভিতরের অবস্থা ইতিমধ্যেই খুব খারাপ। সারফেস নষ্ট হয়ে গিয়েছে, কেন্দ্রের অবস্থা খুব খারাপ। এবং একবার চেয়েই যেভাবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র পাওয়া গেল টেবিল টেনিস টুর্নামেন্টের জন্য, তাতে খুশি টেবিল টেনিস কর্তারা। একই সঙ্গে ক্রীড়ামহল মনে করছে, যেভাবে বিগত বছরগুলিতে অনেকটাই খারাপ অবস্থা ছিল বাংলার ক্রীড়ার, সেই দুরবস্থা ঘুচবে এবার।

Loading...
Unable to load recommendations.
Follow Us