Virat Kohli : বিরাট ভক্তদের জন্য খারাপ খবর, আইপিএল জয়ের পরেই চোটে কাবু ‘কিং’!

Indian Cricket Team: আগামী ১৩ জুন থেকে ধরমশালায় শুরু হবে এই সিরিজ। সদ্য সমাপ্ত আইপিএল ২০২৬ এ দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। দিন দু'য়েক আগেই দ্বিতীয়বার আইপিএল ট্রফি ধরা দিয়েছে তাঁর হাতে। তবে এই খারাপ খবরে এই মুহূর্তে উত্তাল ভারতীয় ক্রিকেট।

Virat Kohli : বিরাট ভক্তদের জন্য খারাপ খবর, আইপিএল জয়ের পরেই চোটে কাবু কিং!
Virat Kohli Ruled Out of India vs Afghanistan ODI Series Due to Hamstring Injury.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 04, 2026 | 11:56 AM

কলকাতা : তিনি ভারতের ষ্টার ব্যাটার। সদ্যই দ্বিতীয় বারের জন্য পেয়েছেন আইপিএল (IPL 2026)। টানা ১৮ বছর ধরে টানা ব্যর্থতার পর অবশেষে সাফল্য ধরা দিয়েছে তাঁর কাছে। আরসিবির (Royal Challengers Bengaluru) হয়ে আইপিএল ফাইনালে করেছেন ম্যাচ জেতানো ৭৫ রান। কিন্তু আইপিএলের পরেই এবার দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) জন্য। সেটারও মূলকেন্দ্রে তিনিই, বিরাট কোহলি (Virat Kohli)

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে জানা গিয়েছে,”হ্যামস্ট্রিং ইনজুরি-র কারণে ওয়ান ডে সিরিজে খেলবেন না বিরাট” – জানিয়েছেন একজন কর্মকর্তা। আগামী ১৩ জুন থেকে ধরমশালায় শুরু হবে এই সিরিজ। সদ্য সমাপ্ত আইপিএল ২০২৬ এ দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। তারপরেই তাঁর এই চোট ভারতীয় ক্রিকেটের জন্য এক বড় ধাক্কা। এদিকে, এই সিরিজে রোহিত শর্মার খেলা নিয়েও তৈরী হয়েছে অনিশ্চয়তা। রিপোর্ট অনুযায়ী, রোহিতকে দলে রাখা হলেও তিনি খেলবেন কি না, তা সম্পূর্ণ নির্ভরশীল তাঁর ফিটনেসের উপর। ফিটনেস টেস্টে পাশ করলেই মাঠে নামতে পারবেন হিটম্যান।

সম্প্রতি আইপিএলের শেয়ার করা একটি ভিডিওতে কোহলি নিজের ব্যাটিং ও ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য পরামর্শ দিয়েছেন। কোহলি বলেন,”আমি যে এখনও খেলা চালিয়ে যাচ্ছি, তার কারণ আমি সবসময় উন্নতি করতে চাই। দলের স্কোরে অবদান রাখতে চেষ্টা করি আমি। আমি চাই মাঠের পার্থক্য গড়ে দিতে। ম্যাচের পরিস্থিতি বোঝাই আসল বিষয়। উইকেট কঠিন হলে ছয় মারার চেষ্টা না করে চার মারার দিকেও নজর দিতে হবে। আর তাও সম্ভব না হলে, ক্রিজে টিকে থাকতে হবে।” তবে কোহলির পরামর্শের থেকেও এই মুহূর্তে চর্চায় তাঁর দলে না থাকা।

Follow Us