Nana Patekar: প্রয়াত নানা পাটেকার, শোকবার্তা জানালেন বিরাট থেকে সচিন

Virat Kohli on Nana Patekor: ১৯৭৮ সালে গমন সিনেমার মাধ্যমে ডেবিউ করেন তিনি। ১৯৮৯ সালে পরিন্দা,১৯৯৪ সালে ক্রান্তিবীর ও ১৯৯৬ সালে অগ্নিসাক্ষী সিনেমার জন্য জাতীয় পুরস্কার দেওয়া হয় তাঁকে। শিল্প ও চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৩ সালে তাঁকে দেশের ৪র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করা হয়।

Nana Patekar: প্রয়াত নানা পাটেকার, শোকবার্তা জানালেন বিরাট থেকে সচিন
নানা পাটেকরImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Oct 08, 2026 | 2:01 PM

কলকাতা : সকালেই এসেছে দুঃসংবাদটি। চলে গিয়েছেন নানা পাটেকার। ইতিমধ্যেই ক্রীড়া ও বিনোদন জগতের অনেক বিশিষ্ট মানুষরা শোকবার্তা জানাচ্ছেন নানাকে নিয়ে। তবে এর মধ্যেই নানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি-সহ একাধিক কিংবদন্তি। ৭৫ বছর বয়সে গোয়ার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে নানা পাটেকারের প্রয়াণের পর সোশাল মিডিয়াতে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁরা।

এক্স-এ শ্রদ্ধা জানিয়ে কোহলি লিখেছেন, “ভারতীয় সিনেমার একজন আসল কিংবদন্তি। তাঁর কাজ অনেক প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। রেস্ট ইন পিস, নানা পাটেকারজি। ওম শান্তি।” প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও নানার প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন। তাঁর কথায়,”নানা পাটেকার একজন অত্যন্ত স্পষ্টভাষী ও মাটির মানুষ। তাঁর কাজের মধ্যেও এমন সততা ছিল। তিনি যে চরিত্রেই অভিনয় করতেন, মনে হত চরম বাস্তব। তাঁর প্রয়াণের খবর খুব বেদনাদায়ক। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমি সমবেদনা জানাই। ওম শান্তি।”

ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংও লিখেছেন, সিনেমা আজ একজন সত্যিকারের লেজেন্ডকে হারাল, যিনি আমাদের দেখা অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন। তাঁর বহু সিনেমা দেখে আমরা তাঁর কণ্ঠ, অবিস্মরণীয় অভিনয়ে মুগ্ধ হয়েছি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।”

১৯৭৮ সালে গমন সিনেমার মাধ্যমে ডেবিউ করেন তিনি। ১৯৮৯ সালে পরিন্দা,১৯৯৪ সালে ক্রান্তিবীর ও ১৯৯৬ সালে অগ্নিসাক্ষী সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান তিনি। শিল্প ও চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৩ সালে তাঁকে দেশের ৪র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণে এই মুহূর্তে শোকস্তব্ধ দেশ ।

Loading...
Unable to load recommendations.
Follow Us