Indian Football: পুজোর আগেই আরও সুখবর, ব্রাজিল-উরুগুয়ের পর আরও ২টি ফিফা ফ্রেন্ডলি পেল যুবভারতী!

Football News: আগামী ১৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এফসি ও আল শর্তার। ইরাকের এই দলটির সঙ্গে খেলা নিয়ে দেখা গিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু আর চিন্তা নেই। নির্ধারিত দিনেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী।

Indian Football: পুজোর আগেই আরও সুখবর, ব্রাজিল-উরুগুয়ের পর আরও ২টি ফিফা ফ্রেন্ডলি পেল যুবভারতী!
ভারতীয় মহিলা ফুটবল দলImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 08, 2026 | 8:06 PM

কলকাতা : দুর্গাপুজোর বাকি আর মাত্র ১ মাস। এর মধ্যেই একাধিক সুখবর পেয়েছিল ভারতীয় ক্রীড়াক্ষেত্র। জানা গিয়েছে, পুজোর আগেই কলকাতায় খেলতে আসছে ব্রাজিল ফুটবল দল। আজ, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ এই ফিফা ফ্রেন্ডলির জন্য দল ঘোষণা করবে ব্রাজিল। এর পাশাপাশি আবার উরুগুয়ের বিরুদ্ধেও এই কলকাতাতেই খেলবে ভারত। তবে এর মধ্যে শোনা গেল আরও সুখবর।

সূত্রের খবর, পুজোর আগে একের পর এক আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে কলকাতা। ৩ ও ৬ অক্টোবর কলকাতায় ভারত খেলবে ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে। ঠিক তেমনভাবে ভারতের মহিলা ফুটবল দল আগামী ৮ ও ১১ অক্টোবর খেলবে কলকাতার যুবভারতী স্টেডিয়ামেই। ভারতের মহিলা ফুটবল দলের বিরুদ্ধে খেলবে রাশিয়া। দুটি ম্যাচই রাশিয়ার বিরুদ্ধে খেলবে সুইটি দেবীরা। এই বছর ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচ খেলেছে ভারতের মহিলা ফুটবল দল। মোট ৯টি ম্যাচ খেলেছেন পূর্ণিমা কুমারী, সঙ্গীতা বাঁশফোড়রা। এএফসি এশিয়ান কাপে ৩ ম্যাচই হেরেছে ভারত। ১৫ এপ্রিল থেকে হওয়া ৫ ম্যাচের একটি ম্যাচেও হারেনি ভারত। সবথেকে বড় ব্যবধানে মালদ্বীপের বিরুদ্ধে জিতেছে ভারতের মেয়েরা। সেই সাফ কাপ গ্ৰুপ পর্বে সেই ম্যাচে ১১-০ ফলে জিতেছিল ব্লু টাইগ্রেসরা। ৬ জুন অনুষ্ঠিত হওয়া ফাইনালে বাংলাদেশকে ৩-১ ফলে হারিয়ে ২০২৬ সালের সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মহিলা দল। এরপরেই আগামী ৮ ও ১১ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে রাশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

এর পাশাপাশি. আরও একটি সুখবর পেল কলকাতার ফুটবলপ্রেমীরা। আগামী ১৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এফসি ও আল শর্তা। ইরাকের এই দলটির সঙ্গে খেলা নিয়ে দেখা গিয়েছিল অনিশ্চয়তা। কারণ, ১৩ তারিখ ম্যাচ মানে দেবীপক্ষ পড়ে যাবে। তৃতীয়ার দিন ম্যাচ দিলে পুলিশ প্রোটেকশন বাড়াতে হবে। কিন্তু আর চিন্তা নেই। নির্ধারিত দিনেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। সুতরাং ফেলুদার ভাষায় বলতে গেলে, এই পুজোতে যুবভারতী জমজমাট!

Loading...
Unable to load recommendations.
Follow Us