AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Bangla Digital Exclusive

TV9 Bangla Digital Exclusive

রাজনীতির ময়দান থেকে প্রশাসনের অন্দর। প্রতিদিন কলকাতা আর জেলাগুলি থেকে খবরের স্রোত আসে। সেখান থেকে পাঠকদের কাছে খবর তুলে ধরে টিভি৯ বাংলা ডিজিটাল। দ্রুত ও নির্ভুল খবর টিভি৯ ডিজিটাল পাঠকদের কাছে পৌঁছে দেয়।

দৈনন্দিন খবরের বাইরেও অনেক অদেখা খবর থেকে যায়। অনেকের নজর এড়িয়ে যায়। এক্সক্লুসিভ খবরের খোঁজে যার গোড়া পর্যন্ত পৌঁছে যান আমাদের রিপোর্টাররা। সেই খবর পাঠকদের কাছে পৌঁছে দেয় টিভি৯ ডিজিটাল।

Read More

Exclusive: হঠাৎ অন্তরালে চলে গেলেন কেন দেবাংশু ভট্টাচার্য? শেষমেশ মুখ খুললেন

Debangshu Bhattacharya On Political Break: একুশের নির্বাচনের প্রচারে তাঁর 'খেলা হবে' স্লোগান ও গান ঝড় তুলেছিল। তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা বাড়তে থাকে দেবাংশু ভট্টাচার্যর। সোশ্যাল মিডিয়াতেও তৃণমূলের সমর্থনে প্রচারে ঝড় তোলেন। আর একুশের নির্বাচনে তৃণমূলের জয়ের পরই তৎকালীন শাসকদলে তাঁর গুরুত্ব বাড়ে। ছাব্বিশে তৃণমূলের ভরাডুবির পর কেন অন্তরালে চলে গেলেন? টিভি৯ বাংলাকে কী বললেন দেবাংশু?

Bypoll Campaign: নন্দীগ্রামে দেখা নেই, রেজিনগরে প্রচারে জোর, কোন ‘খেলা’ খেলছে ঋতদের গণতান্ত্রিক তৃণমূল?

Democratic Trinamool Congress campaign: দুই আসনে গণতান্ত্রিক তৃণমূলের দুই অবস্থান নিয়ে খোঁচাও দিল মমতা তৃণমূল। প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "ডবল স্টান্ডার্ড। এটা রাজনৈতিক ভন্ডামি ছাড়া আর কিছু নয়।" গণতান্ত্রিক তৃণমূলকে নিশানা করে কংগ্রেসের অধীর চৌধুরী বলেন, "ওটা তো খামের দল। খামে নোট ভরে দিয়েছে, চলে গিয়েছে।"

Potato Farmers: বেশি ফলন হয়েও বিপদ! ‘দুয়ারে দুয়ারে ভিক্ষা করব’, বলছেন আরামবাগের আলুচাষিরা, ভবিষ্যৎ কী

Hooghly: ব্যবসায়ীদের দাবি, গত ৩১ আগস্ট পর্যন্ত গত চার মাসে হিমঘর থেকে প্রায় ৩৯ শতাংশ আলু বের হয়েছে। এখনও প্রায় ১২ কোটি প্যাকেট আলু হিমঘরে মজুত রয়েছে। তাঁদের আশঙ্কা, আগামী চার মাসে এই বিপুল পরিমাণ আলু হিমঘর থেকে বের করা সম্ভব হবে না। চাষিদের দাবি, আলু উৎপাদনে বিঘাপ্রতি কমবেশি ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে।

IFA Shield Schedule: প্রকাশিত আইএফএ শিল্ডের সূচি, মহমেডানের বদলে খেলবে কলকাতা কাস্টমস!

Kolkata Football: সূত্রের খবর, ইস্টবেঙ্গল দলের হেডকোচ হাবাস চান না আইএফএ শিল্ডের জন্য পূর্ণশক্তির দল নামাতে। তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-কে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই খুব সম্ভবত, কলকাতা লিগে এই বছর খেলা অনেক ফুটবলারকে আইএফএ শিল্ডে খেলতে দেখা যেতে পারে।

IFA Shield: ‘সায়নের গোলটা অফসাইড ছিল…’, বাগানের CFL জয়ের প্রতিবাদে IFA শিল্ড বয়কট মহমেডানের!

Mohunbagan Supergiant: যদি সায়নের গোলটি অফসাইড হত, তাহলে ম্যাচ শেষ হত ২-২ ফলে। অন্যদিকে ভবানীপুরের ম্যাচও শেষ হয়েছে ০-০ ফলে। একমাত্র কোল ইন্ডিয়াকে ৭-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। এই ফল হলে কলকাতা লিগ জিতত লাল-হলুদ।

Dhupguri Railway Station: কোণায় কোণায় সিসিটিভি, সচল কি না দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ, কী চলছে ধূপগুড়ি রেলস্টেশনে?

Dhupguri Railway Station CCTV Cameras: দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে ২৭টি সিসিটিভি-র অধিকাংশ বিকল থাকার অভিযোগ ঘিরে এখন একাধিক প্রশ্ন সামনে এসেছে। কেন এতদিনেও ক্যামেরাগুলি মেরামত করা হল না? রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি?

Durga Puja: শারদোৎসবে সামিল অসুর জনজাতির নতুন প্রজন্ম, বদলাচ্ছে বহু বছরের রীতি

Asur Community Durga Puja: অসুর জনজাতির বসতি শুধু ক্যারনেই সীমাবদ্ধ নয়। নাগরাকাটা, বানারহাট, মেটেলি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় তাঁদের বসবাস রয়েছে। আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানেও রয়েছে পরিচিত ‘অসুর লাইন’। উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানকেন্দ্রিক এলাকায় বসবাসকারী এই জনজাতির জীবনযাত্রার সঙ্গেও চা-বাগানের ইতিহাস গভীরভাবে জড়িত।

Malda Flood: কাল ভুতনি তো আজ কেশরপুর, এভাবে মালদহের জমি চলে যাচ্ছে গঙ্গার ‘পাকস্থলীতে’

Ganga Flood Devastates Ratua Villages: ধ্বংসলীলা চালিয়েছে গঙ্গা। নিশ্চিহ্ন হয়েছে বাড়িঘর, চাষের জমি। ধ্বংসস্তূপে পরিণত স্কুল। খণ্ডহর হয়ে দাঁড়িয়ে আছে পশ্চিম রতনপুর গ্রাম। সব হারিয়ে গ্রাম ছেড়েছেন বাসিন্দারা। যে কয়েকজন রয়েছেন, কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তাঁরা।

Malda School: ‘সহজপাঠ বিদ্যাসাগরের লেখা’, পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কথায় কপালে উঠবে চোখ

Malda Teacher Vidyasagar Knowledge: বিদ্যাসাগরের ছোটদের জন্য দু-একটি লেখার কথা জানতে চাইলে প্রধান শিক্ষক বর্ণপরিচয় ও সহজপাঠের কথা উল্লেখ করেন। তাঁকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়, সহজপাঠ বিদ্যাসাগরের লেখা? তখনও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মনে করতে পারেননি। বলেন, সহজপাঠ বিদ্যাসাগরের লেখা। সহজপাঠে কী রয়েছে, তাও বলতে পারলেন না।

India vs Brazil: ব্রাজিল ম্যাচের আগে রং বদল যুবভারতীর, দর্শকদের জন্য বিশেষ ঘোষণা ফেডারেশনের!

Saltlake Yuvabharati Stadium: অতীতে যুবভারতী স্টেডিয়ামে ফ্রি সিটিং হয়েছে। যেকোনও সিটে বসতে পারতেন দর্শকরা। কিন্তু এবার নিয়ম আলাদা। সূত্রের খবর, এই ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে, কলকাতার ৩ প্রধানের সমর্থকদের জন্য ডিসকাউন্টে টিকিট দেবে ফেডারেশন।