AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TRAI-এর কড়াকড়ির পরও আসছে স্প্যাম কল আর ফেক মেসেজ? ইনস্টল করুন এই অ্যাপ

Spam Call And Fake Message: আপনি চাইলেই স্প্যাম কল এবং ভুয়া এসএমএসের মতো যে কোনও স্ক্যাম থেকে রক্ষা পেতে পারেন। তার জন্য আপনাকে এই অ্যাপগুলি ইনস্টল করতে হবে। এর জন্য আপনাকে শুধু গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে TRAI-এর একটি অ্যাপ ইনস্টল করে আপনার স্মার্টফোনে অ্যাক্টিভেট করতে হবে।

TRAI-এর কড়াকড়ির পরও আসছে স্প্যাম কল আর ফেক মেসেজ? ইনস্টল করুন এই অ্যাপ
| Updated on: Jan 21, 2024 | 5:13 PM
Share

সাইবার জালিয়াতি আটকাতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) একের পর এক ব্যবস্থা নিয়ে চলেছে। কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না। অর্থাৎ TRAI-এর কঠোরতা সত্ত্বেও, ভারতে স্প্যাম কল এবং ভুয়ো এসএমএসের মতো স্ক্যাম বেড়েই চলেছে। তবে আপনি চাইলেই স্প্যাম কল এবং ভুয়া এসএমএসের মতো যে কোনও স্ক্যাম থেকে রক্ষা পেতে পারেন। তার জন্য আপনাকে এই অ্যাপগুলি ইনস্টল করতে হবে। এর জন্য আপনাকে শুধু গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে TRAI-এর একটি অ্যাপ ইনস্টল করে আপনার স্মার্টফোনে অ্যাক্টিভেট করতে হবে। এর পরে আপনি কখনই কোনও স্প্যাম কল এবং এসএমএস পাবেন না।

অ্যাপটির নাম কী?

TRAI DND 3.0 অ্যাপটি ডাউনলোড করে নিলেই সমস্যার সমাধান হবে। অবাঞ্ছিত কল এবং মেসেজ থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়। এই অ্যাপটি তৈরি করেছে TRAI (Telecom Regulatory Authority of India)। আপনি যদি এই অ্যাপটি ব্যবহার করতে চান, তবে Google Play Store বা App Store থেকে আপনার ডিভাইসে এটি ইনস্টল করে নিন।

TRAI DND 3.0 অ্যাপ ব্যবহার করবেন কীভাবে?

  1. আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে TRAI DND 3.0 অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করুন।
  2. অ্যাপটি খুলুন এবং আপনার মোবাইল নম্বর লিখুন।
  3. আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP লিখুন।
  4. সাইন ইন করুন।
  5. একবার আপনি সাইন ইন করলে, আপনার নম্বর DND তালিকায় যুক্ত হবে।
  6. এখন আপনার নম্বরে আসা অবাঞ্ছিত কল এবং মেসেজগুলি ব্লক করা হবে।
  7. আপনি আপনার ডিএনডি-তে স্পেসিফিকেশন সেট করতে পারেন।
  8. আপনি শুধুমাত্র বিশেষ ব্যবসার কল এবং মেসেজ পেতে চান কি না তা সিলেক্ট করতে পারেন।
  9. আপনি চাইলে যে কোনও অবাঞ্ছিত কল এবং মেসেজ সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারেন।

Follow Us