শুরু অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল, Oneplus-এর দামি ফোন মিলছে জলের দরে
Oneplus Smartphone: এই স্মার্টফোনটি বাজারে আসার পর থেকেই বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। তাছাড়া লঞ্চের আগেই বাজারে আলোড়ন সৃষ্টি করেছিল এই স্মার্টফোনটি। আপনি যদি এই ফোনটিকে কেনার প্ল্যান করে থাকেন, তাহলে অ্যামাজনে গ্রেট রিপাবলিক ডে সেল থেকে কিনে নিতে পারেন। অনেক কম দামে পেয়ে যাবেন OnePlus Open ফোনটি।

অ্যামাজনে গ্রেট রিপাবলিক ডে সেল শুরু হয়েছে। আর এই সেলে আপনি স্মার্টফোনে দুর্দান্ত সব অফার পাবেন। আর সেই তালিকাতে Oneplus-এর ফোনও রয়েছে। OnePlus সম্প্রতি বাজারে তার ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি বাজারে আসার পর থেকেই বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। তাছাড়া লঞ্চের আগেই বাজারে আলোড়ন সৃষ্টি করেছিল এই স্মার্টফোনটি। আপনি যদি এই ফোনটিকে কেনার প্ল্যান করে থাকেন, তাহলে অ্যামাজনে গ্রেট রিপাবলিক ডে সেল থেকে কিনে নিতে পারেন। অনেক কম দামে পেয়ে যাবেন OnePlus Open ফোনটি।
OnePlus Open-এর আসল দাম 1,49,999 টাকা। এতে আপনি 512 GB ভ্যারিয়েন্ট মডেলটি পাবেন। তবে তার জন্য আপনাকে এত বেশি টাকা খরচ করতে হবে না। এই স্মার্টফোনে 7 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, যার পরে আপনি এটি মাত্র 1,38,845 টাকায় কিনতে পারবেন।
OnePlus Open-এর কালার অপশন:
OnePlus Open দু’টি রঙে (Emerald Green এবং Voyager Black) লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ওজনও 238 গ্রাম, যা বেশ হালকা। ফোনটির বডি স্টেইনলেস স্টিল, টাইটানিয়াম ফ্রেম এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি। এছাড়া এই ফোল্ডেবল স্মার্টফোনের পেছনে রয়েছে একটি গোল ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে, যা দেখতে বেশ আকর্ষণীয়। ক্যামেরা আইল্যান্ডে 3টি ক্যামেরা সেন্সর পাওয়া যায়।
ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে
ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে একটি 48MP Sony LYT-T808 পিক্সেল সেন্সর, একটি 64MP টেলিফটো ক্যামেরা যা 3x জুম এবং 6x জুম সেটিংস রয়েছে। কভার ডিসপ্লেতে একটি 6.31-ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং যখন ফোনটি খুলবেন, তখন ভিতরের ডিসপ্লেতে 7.82-ইঞ্চি ডিসপ্লে থাকে। উভয় প্যানেলের রিফ্রেশ রেট 120Hz এবং LTPO 3.0 প্রযুক্তি ব্যবহার করে। ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেশ 2,800 নিট।
OnePlus Open-এ Snapdragon 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিতে 16GB RAM এবং 512GB স্টোরেজ পাবেন। ডিভাইসটিতে একটি 4,805 mAh ব্যাটারি রয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
