AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোজ় ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে, ফুল-চকোলেট-গিফট 8 মিনিটে পৌঁছে দেবে এসব প্ল্যাটফর্ম

Quick Delivery Platform: এখন যদি আপনি অর্ডার করতে যান, তাহলে আসতেও কয়েকদিন সময় লেগে যাবে। তাই আপনি চাইলে 8 মিনিটের মধ্য়েই আপনার পছন্দ মতো উপহার সঙ্গীর বাড়ি ডেলিভারি হয়ে যাবে। ভাবছেন তো কীভাবে? আপনাকে এমন কতগুলো অ্যাপের কথা জানানো হবে, যাতে অর্ডার করার সঙ্গে সঙ্গে আপনি সেই উপহার ডেলিভারি পেয়ে যাবেন।

রোজ় ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে, ফুল-চকোলেট-গিফট 8 মিনিটে পৌঁছে দেবে এসব প্ল্যাটফর্ম
| Updated on: Feb 03, 2024 | 4:28 PM
Share

ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। গোটা এক সপ্তাহ ধরে চলে কিস ডে, হাগ ডে, রোজ ডে বা চকলেট ডে। আর নিজের মানুষটিকে প্রতিদিনই কিছু না কিছু উপহার দিতে হয়। আগে থেকে অর্ডার করে রাখাও সম্ভব নয়। আর এখন যদি আপনি অর্ডার করতে যান, তাহলে আসতেও কয়েকদিন সময় লেগে যাবে। তাই আপনি চাইলে 8 মিনিটের মধ্য়েই আপনার পছন্দ মতো উপহার সঙ্গীর বাড়ি ডেলিভারি হয়ে যাবে। ভাবছেন তো কীভাবে? আপনাকে এমন কতগুলো অ্যাপের কথা জানানো হবে, যাতে অর্ডার করার সঙ্গে সঙ্গে আপনি সেই উপহার ডেলিভারি পেয়ে যাবেন।

8 মিনিটের মধ্যেই পোঁছবে…

গোটা এক সপ্তাহ আপনি Blikint-কে কাজে লাগাতে পারেন। এতে অনেক কম দামে আপনি উপহার পেয়ে যাবেন। এই প্ল্যাটফর্মে আপনি 100 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার উপহার পাবেন, যা আপনি 8-20 মিনিটের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। আপনি এই প্ল্যাটফর্মে চকলেট, ইলেকট্রনিক আইটেম এর মতো সব কিছুই কিনতে পারবেন।

Ferns N Petals (FNP)

এই প্ল্যাটফর্মে, আপনি বিভিন্ন ধরণের ফুল অর্ডার করতে পারবেন। আর সেই দিনের দিনই আপনি যেখানে পাঠাতে চান, পাঠাতে পারবেন। অর্থাৎ আপনি যদি এক শহর থেকেও অন্য শহরে ফুল পাঠাতে চান, তাহলে এই সাইটে সেটাও সম্ভব। ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন রোজ ডে। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে তাদের অফিসে বা বাড়িতে ফুল পৌঁছে দিতে চান, তাহলে এই প্ল্যাটফর্মটি আপনার জন্য উপযুক্ত। এই প্ল্যাটফর্মে আপনি একই দিনে ডেলিভারি পেয়ে যাবেন। এই প্ল্যাটফর্মে আপনি 1500 টাকা থেকে ফুলের তোড়াও পাবেন।

অ্যামাজন একদিনের ডেলিভারি (Amazon one day delivery)

আপনি যদি আপনার প্রেমিকা বা প্রেমিকের জন্য জামাকাপড়, স্মার্টওয়াচ, স্মার্টফোন অর্ডার করতে চান, তবে আপনি এটি কিনতে পারেন। এখানে আপনি ডিসকাউন্ট এবং একদিন ডেলিভারির সুবিধাও পাবেন। আর Amazon-এ one day delivery-কে কাজে লাগাতে পারেন। এতে এক দিনেই আপনার সঙ্গীর কাছে চলে যাবে উপহার।

Follow Us