
Reliance Jio New Plan: Reliance Jio একের পর এক নতুন নতুন রিচার্জ প্ল্যান এনে হাজির করছে। আর তাছাড়াও কম দামের রিচার্জ প্ল্যানের জন্য Jio সব সময়ই জনপ্রিয়। তাই সেই জনপ্রিয়তাকে বজায় রাখতেই Jio সময়ে সময়ে নতুন রিচার্জ প্ল্যান আনতে থাকে। বর্তমানে ইন্টারনেটের চাহিদাকে মাথায় রেখেই Jio দু’টি নতুন প্ল্যান এনেছে। এই দুই প্ল্যানে আপনি হাই-স্পিড ইন্টারনেট পেয়ে যাবেন। এটি বিশেষত সেই সমস্ত লোকদের জন্য যারা ডেটা শেষ হওয়ার পরেও হাই স্পিডের ইন্টারনেট চান। এই দু’টি প্ল্যানের দাম 19 টাকা এবং 29 টাকা। চলুন জেনে নেওয়া যাক আপনি এতে কী কী সুবিধা পাবেন?
Jio-এর 19 টাকার ডেটা বুস্টার প্ল্যান:
Jio-এর এই ডেটা বুস্টার প্ল্যানটি অ্যাকটিভ রিচার্জ প্ল্যানের সঙ্গে রিচার্জ করতে পারবেন। অর্থাৎ আপনি এক মাসের জন্য বা তিন মাসের জন্য যে নির্দিষ্ট প্ল্যানটি রিচার্জ করেছেন, তার দৈনিক ডেটার লিমিট শেষ হয়ে গেলে আপনি এটি টপ-আপ হিসাবে রিচার্জ করতে পারবেন। এতে 1.5GB ডেটা পাবেন। দামও মাত্র 19 টাকা। এর মানে হল, ব্যবহারকারীদের এই ডেটা বুস্টার প্ল্যানগুলি রিচার্জ করার জন্য একটি নিয়মিত প্রিপেড রিচার্জ প্ল্যান রিচার্জ করা থাকতে হবে।
Jio-এর 29 টাকার ডেটা বুস্টার প্ল্যান:
এই প্ল্যানে আপনি 2.5GB ডেটা পাবেন। এটি রিচার্জ করার নিয়ম আগেরটার মতোই। নিয়মিত রিচার্জ প্ল্যানে দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে আপনি 29 টাকা খরচ করে অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। Jio ব্যবহারকারীরা My Jio অ্যাপে গিয়ে বা অন্যান্য পরিষেবা প্রদানকারীদের মাধ্যমে ডেটা বুস্টার প্ল্যানের মাধ্যমে রিচার্জ করতে পারেন। অর্থাৎ এই দুই প্ল্যানই আপনি বেস প্ল্যানের সঙ্গে ব্যবহার করতে পারবেন।
বৈধতা কত দিনের?
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি যে 19 টাকা বা 29 টাকা খরচ করলেন, তা কত দিনের জন্য পাবেন? অনেক সময় এমন হতেই পারে, আপনি সেই দিনে 2.5GB ডেটা বা 1.5GB ডেটা শেষ করতে পারলেন না। তখন একেবারেই এটা ভাববেন না, যে আপনার ডেটাটি নষ্ট হল। আপনার বেস প্ল্যানটি যতদিন রিচার্জ করা থাকবে, ততদিনই এই ডেটার বৈধতা থাকবে। আপনি চাইলে পরের দিনও সেই অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন।