Bangla NewsTechnologyReviews Amazon Mobile and TV Savings Days Sale Announced With Discount on Smartphones and Smart TVs
Amazon Mobile and TV Savings Days Sale: অ্যামাজনের নতুন সেলে ছাড় রয়েছে একগুচ্ছ স্মার্টফোন এবং স্মার্টটিভির উপর, জানুন বিস্তারিত
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সেল। অ্যামাজনের ওয়েবসাইটে গেলেই সমস্ত ছাড় দেখতে পাবেন ক্রেতারা। স্মার্টফোন এবং স্মার্টটিভি ছাড়া মোবাইল অ্যাকসেসরিজের উপরেও রয়েছে ছাড়।
সেল চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। Photo Credit: Gizbot
ই-কমার্স সংস্থা অ্যামাজনের ‘মোবাইল অ্যান্ড টিভি সেভিংস ডেজ’ সেল (Amazon Mobile and TV Savings Days sale) শুরু হয়ে গিয়েছে। একগুচ্ছ স্মার্টফোন এবং স্মার্টটিভির (smartphones and TVs) উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমি, ওপ্পো এবং টেকনো সংস্থার স্মার্টফোনে রয়েছে ছাড়। এছাড়াও অ্যামাজন বেসিকস, স্যামসাং, সোনি, শাওমি এবং Hisense ব্র্যান্ডের স্মার্টটিভির উপর রয়েছে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড থাকলেও ক্রেতারা বিশেষ ছাড় পাবেন অ্যামাজনের (Amazon) এই সেলে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সেল। অ্যামাজনের ওয়েবসাইটে গেলেই সমস্ত ছাড় দেখতে পাবেন ক্রেতারা। স্মার্টফোন এবং স্মার্টটিভি ছাড়া মোবাইল অ্যাকসেসরিজের উপরেও রয়েছে ছাড়। মাত্র ৬৯ টাকা থেকে শুরু হচ্ছে এই সমস্ত মোবাইল অ্যাকসেসরিজ। পাওয়ার ব্যাঙ্কের দাম শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে।
কোন কোন মোবাইলের উপর ছাড় রয়েছে, কী কী অফার এবং ডিল রয়েছে সেগুলো দেখে নিন একনজরে
এমআই ১১এস ফোন পাওয়া যাচ্ছে ২৫,৯৯৯ টাকায়। আসল দামের উপর ছয় হাজার টাকা ছাড় যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফারও। এছাড়াও এক্সচেঞ্জ অফার হিসেবে আরও তিন হাজার টাকা ছাড় রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোন পাওয়া যাচ্ছে ২২,৯৯৯ টাকায়। এর আসল দাম ৩৪,৯৯৯ টাকা। এখানে রয়েছে ১০ শতাংশ ব্যাঙ্ক ডিসকাউন্ট।