
Noise Wireless Headphone: জনপ্রিয় দেশি ওয়্যারেবল নির্মাতা Noise একটি নতুন হেডফোন লঞ্চ করেছে। সংস্থার সেই লেটেস্ট হেডফোনটি ওয়্যারলেস ওভার-ইয়ার, যার নাম Noise Two। বেসিক কিছু ফিচার দেওয়া হয়েছে হেডফোনটিতে, রয়েছে নো-ফ্রিলস ডিজ়াইন। সংস্থার তরফে দাবি করা হচ্ছে, এই ওভার-ইয়ার ওয়্যারলেস হেফোনের কাপগুলিতে নরম প্যাডিং রয়েছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময়ের জন্য হেডফোন পরে থাকতে পারেন। লাগাতার 50 ঘণ্টার প্লে-টাইম দিতে পারে, যা প্রতিযোগিতা বা মূল্যের বিচারে কোনও অংশে খারাপ নয়। তবে এই হেডফোনটি যেহেতু এন্ট্রি-লেভেলের,তাই অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন বা লসলেস অডিও সাপোর্ট করার মতো উচ্চ-সম্পন্ন বৈশিষ্ট্যগুলি অফার করে Noise Two।
Noise Two: দাম ও উপলব্ধতা
Noise Two ওয়্যারলেস ওভার-ইয়ার হেডফোনের দাম ভারতে মাত্র 1499 টাকা। গ্রাহকরা ইতিমধ্যেই এটি GoNoise ই-স্টোর, Amazon, Flipkart এবং Myntra থেকে এটি ক্রয় করতে পারবেন। বোল্ড ব্ল্যাক, কাম হোয়াইট এবং সেরেন ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে।
এদিকে মাত্র কয়েক সপ্তাহ আগে Noise তার প্রিমিয়াম Noise IntelliBuds TWS ইয়ারবাড লঞ্চ করেছে, যা স্মার্ট অঙ্গভঙ্গি এবং ভয়েস কন্ট্রোল বৈশিষ্ট্যযুক্ত। এই ইয়ারবাডটি ভারতে 4,999 টাকায় পাওয়া যাচ্ছে।
Noise Two: ফিচার ও স্পেসিফিকেশন
সংস্থার তরফে দাবি করা হচ্ছে, Noise Two হল এন্ট্রি-লেভেল হেডফোন এবং ব্যবহারকারীরা ব্লুটুথের মাধ্যমে যে কোনও স্মার্টফোন, ট্যাবলেট বা পিসিতে ব্যবহার করতে পারবেন। ওভার-ইয়ার হেডফোনটি ‘নিরবচ্ছিন্ন অডিও অভিজ্ঞতার’ জন্য 40ms পর্যন্ত কম ল্যাটেন্সি সহ 50 ঘণ্টার প্লে-টাইম দিতে পারে। আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, ডুয়াল পেয়ারিংয়ের সাপোর্ট, যা ব্যবহারকারীদের হেডফোনটিকে একই সঙ্গে ফোন এবং ল্যাপটপে সংযুক্ত করতে দেয়।
ডিজ়াইনের দিক থেকে Noise Two-তে জল প্রতিরোধের জন্য IPX5 রেটিং রয়েছে, যার অর্থ ব্যবহারকারীরা ঘর্মাক্ত ওয়ার্কআউট সেশনের সময় ডিভাইসটি নির্বিঘ্নে পরতে পারেন। হেডফোনটিতে প্লাস্টিকের বিল্ড রয়েছে, তাই পরাও খুব সহজ।
নয়েজ টু হেডফোন মোট চারটি প্লে মোড সমর্থন করে: ব্লুটুথ, AUX, SD কার্ড এবং FM। হেডফোনটি চার্জ করার জন্য একটি টাইপ-সি পোর্ট রয়েছে।