AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TCL Tab 8 LE: 512 GB পর্যন্ত স্টোরেজ দিয়ে নতুন ট্যাব নিয়ে এল TCL, দামও সাধ্যের মধ্যেই

Latest TCL Tablet: জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা টিসিএল (TCL) নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করেছে, যার নাম TCL Tab 8 LE। এতে রয়েছে MediaTek MT8766 প্রসেসর।

TCL Tab 8 LE: 512 GB পর্যন্ত স্টোরেজ দিয়ে নতুন ট্যাব নিয়ে এল TCL, দামও সাধ্যের মধ্যেই
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 11:19 AM
Share

TCL Android Tablet:মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক শো 2023 (CES 2023) ইভেন্ট। এই ইভেন্টে সারা বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সংস্থাগুলি তাদের নতুন প্রোডাক্টের সম্ভার নিয়ে হাজির হয়। সেখানেই উপস্থিত জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা টিসিএল (TCL) নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করেছে, যার নাম TCL Tab 8 LE। এতে রয়েছে MediaTek MT8766 প্রসেসর। 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 4080 mAh ব্যাটারি অফার করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক TCL Tab 8 LE অ্যান্ড্রয়েড ট্যাবলেটির ফিচার, স্পেসিফিকেশনগুলি ও দাম।

TCL Tab 8 LE অ্যান্ড্রয়েড ট্যাবলেটির স্পেসিফিকেশন এবং ফিচার:

এই ডিভাইসটি মিডিয়াটেক হেলিও A22 কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত, এতে 3 GB র‍্যাম এবং 32 GB ইন-বিল্ট স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে, ট্যাবটির স্টোরেজ 512 GB পর্যন্ত বাড়ানোও যাবে। টিসিএল ট্যাব 8 এলই-তে 1,280 x 800 পিক্সেল রেজোলিউশন সহ 8 ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে।

ফটোগ্রাফির জন্য, TCL Tab 8 LE-এর ফ্রন্ট এবং রিয়ার প্যানেলে একটি করে 5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ট্যাবটি একটি 3.5 মিমিলিমিটারের হেডফোন পোর্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.1, জিপিএস এবং ৪জি এলটিই নেটওয়ার্ক সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবলেটটি 4,080 mAh ব্যাটারি রয়েছে। Tab 8 LE-তে একটি সিঙ্গেল ন্যানো-সিম স্লট রয়েছে, তবে এটি ওয়াইফাই সংযোগ প্রদান করে। বাজারের বেশিরভাগ ট্যাবলেটের তুলনায়, TCL Tab 8 LE তুলনামূলকভাবে কমপ্যাক্ট। এর পরিমাপ 197 x125 x9 মিলিমিটার এবং ওজন 310 গ্রাম।

সংস্থা জানিয়েছে, চোখের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা হয়েছে নতুন ট্যাবে। উপরন্ত ট্যাবলেটটি 2K আইপিএস টাচস্ক্রিন দিয়ে সজ্জিত। এছাড়াও এতে ডলবি ভিশন রয়েছে। এছাড়াও এর ডিসপ্লে ব্যবহারকারীদের চোখ রক্ষা করার জন্য TUV Rheinland দিয়ে তৈরি হয়েছে।

TCL Tab 8 LE-এর দাম ও উপলব্ধতা:

TCL Tab 8 LE অ্যান্ড্রয়েড ট্যাবলেটির দাম রাখা হয়েছে মাত্র 12,950 টাকা। তবে এটি কবে ভারতে আসবে, সে বিষয়ে এখনও কিছু জানায় সংস্থা।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা