AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malati Rava Roy

Malati Rava Roy

মালতী রাভা রায় – Malati Rava Roy

উত্তরবঙ্গের দাপুটে নেত্রী। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার আদিবাসী মুখ। একাধিক দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। নারী ও শিশু কল্যাণ এবং সামাজিক উন্নয়ন ও স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ৯০-র দশক থেকে বিজেপিতে রয়েছেন মালতী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আলিপুরদুয়ার কলেজ থেকে আর্টসে গ্রাজুয়েশন করেছেন। সংঘ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত মালতী। বিজেপির জেলা সভাপতি ছিলেন মালতী। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগের থেকে চর্চায় রয়েছে আদিবাসী নেত্রীর নাম। সেইসময় কোচবিহারে বিজেপির রথযাত্রা আয়োজনকে কেন্দ্র করে দাশিরোনামে উঠে এসেছিল লড়াকু নেত্রী মালতীর নাম। ২০২১ সালে প্রথমবার বিজেপির টিকিটে তুফানগঞ্জ থেকে নির্বাচনে লড়েন এবং বিধায়ক হন। ২০২৬ সালেও তুফানগঞ্জ থেকেই বিজেপির টিকিটে প্রার্থী হন। তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্করকে ৩১ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। মন্ত্রী হিসেবেও দায়িত্ব গ্রহণ করলেন।

Read More