কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 03, 2026 | 10:33 PM

মালদহের কালিয়াচকে বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় ১৯টি মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কালিয়াচক কাণ্ডের তদন্তে এদিনই মালদহে এনআইএ টিম। কালিয়াচকে এনআইএ টিম পৌঁছনোর আগেই এক মিম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রাজ্য পুলিশের সহায়তায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। ধৃতের নাম মোফাক্কেরুল ইসলাম। বুধবার রাত থেকেই ভাইরাল একটি ভিডিয়োতে বিপুল জমায়েতের মাঝে গাড়ির উপর দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখতে দেখা গিয়েছিল ওই ব্যক্তিকে। তারপর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। ঘটনায় জোরকদমে তদন্ত শুরু করেছে এনআইএ।

Follow Us