AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা

গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা

Nur Alam

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Aug 12, 2026 | 4:56 PM

Share

রাতে বসে আড্ডা দিচ্ছিলেন। সেখানেই প্রতিবেশীর গুলিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের। মৃত যুবকের নাম প্রশান্ত শীল (২২)। সূর্য শীল নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে সূর্য শীল প্রশান্তকে লক্ষ্য করে গুলি চালালেন, তা বুঝতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশান্ত ও সূর্যের মধ্যে কোনও শত্রুতা ছিল না। সূর্যও এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। বছর ছাব্বিশের সূর্য কখনও রাজমিস্ত্রির জোগাড়ের কাজ, কখনও অন্য কোনও কাজ করতেন। আর প্রশান্ত বাবার ঢালাইয়ের মেশিন রয়েছে। সেখানেই বাবাকে সাহায্য করতেন। গতকাল রাতে নিছক আড্ডার ছলে সূর্য গুলি চালিয়ে থাকতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। 

রাতে বসে আড্ডা দিচ্ছিলেন। সেখানেই প্রতিবেশীর গুলিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের। মৃত যুবকের নাম প্রশান্ত শীল (২২)। সূর্য শীল নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে সূর্য শীল প্রশান্তকে লক্ষ্য করে গুলি চালালেন, তা বুঝতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশান্ত ও সূর্যের মধ্যে কোনও শত্রুতা ছিল না। সূর্যও এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। বছর ছাব্বিশের সূর্য কখনও রাজমিস্ত্রির জোগাড়ের কাজ, কখনও অন্য কোনও কাজ করতেন। আর প্রশান্ত বাবার ঢালাইয়ের মেশিন রয়েছে। সেখানেই বাবাকে সাহায্য করতেন। গতকাল রাতে নিছক আড্ডার ছলে সূর্য গুলি চালিয়ে থাকতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য।

 

Follow Us