সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
Parliament Special Session: মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের জন্য ২০২৩ সালেই সর্বসম্মতিতে পাশ করানো হয়েছিল মহিলা সংরক্ষণ বিল। নাম ছিল নারী শক্তি বন্দন অধিনিয়ম (Nari Shakti Vandan Adhiniyam)। তবে তা তখন আইনে পরিণত হয়নি।
সংসদে কেন্দ্রের হার। দুই তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় পাশ করানো গেল না ১৩১ তম সংবিধান সংশোধনী বিল।
মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের জন্য ২০২৩ সালেই সর্বসম্মতিতে পাশ করানো হয়েছিল মহিলা সংরক্ষণ বিল। নাম ছিল নারী শক্তি বন্দন অধিনিয়ম (Nari Shakti Vandan Adhiniyam)। তবে তা তখন আইনে পরিণত হয়নি। কেন্দ্র এবার মহিলা সংরক্ষণ বিলে কিছু পরিবর্তন, সংরক্ষণ করতেই এনেছিল ১৩১তম সংবিধান সংশোধনী বিল। এই বিলের সঙ্গেই সম্পর্কিত আসন পুনর্বিন্যাস বিল ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল। উপস্থিত ৫২৮ সাংসদের মধ্যে ভোটাভুটি হয়, তখন দেখা যায় বিলের সপক্ষে ভোট দিয়েছেন ২৯৮ জন সাংসদ, বিরোধিতা করেছেন ২৩০ জন সাংসদ। সংবিধান সংশোধনের জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। অর্থাৎ বিলের সপক্ষে ৩৫২টি ভোটের দরকার ছিল, যা মেলেনি।
