বিজেপির মিছিলে হামলায় বিজেপি কর্মীরাই গ্রেফতার?
West Bengal Assembly Election 2026: বাসন্তীর অশান্তির ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মী। বিজেপির মিছিলে হামলা, আর বিজেপি কর্মীরাই ধৃত? উঠছে প্রশ্ন। বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। সেখানেই প্রচার চলাকালীন অতর্কিতে হামলার অভিযোগ ওঠে।
বাসন্তীর অশান্তির ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মী। বিজেপির মিছিলে হামলা, আর বিজেপি কর্মীরাই ধৃত? উঠছে প্রশ্ন। বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। সেখানেই প্রচার চলাকালীন অতর্কিতে হামলার অভিযোগ ওঠে। পুলিশকে রাস্তায় ফেলে মারধোর করা হয়। গুরুতর জখম খোদ এসআই। ছাড় পাননি আরও ৫ কন্সস্টেবলও। ভোটবঙ্গে যখন তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতির আঙিনা, তখন এই ছবিই দেখা গিয়েছে বাসন্তীতে। বাসন্তীর ঘটনায় আট জন গ্রেফতার।
Follow Us