AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BLO Suspend: তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

BLO Suspend: তৃণমূলের হয়ে ‘প্রচার’! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

TV9 Bangla Digital

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Apr 18, 2026 | 2:23 PM

Share

BLO Suspended by EC: দুই বিএলও-র বিরুদ্ধে তৃণমূলের দেওয়াল লিখনে অংশ নেওয়ার অভিযোগ। তাঁরা হলেন তপন কুমার সাহা ও অভিজিত দে। উত্তর ২৪ পরগনার বিএলও তাঁরা। কমিশন সূত্রে খবর, তাঁদের শো-কজ়ের উত্তর সন্তোষজনক নয়। তারপরই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি আরও এক উত্তর ২৪ পরগনার বিএলওর বিরুদ্ধে শো-কজ়ের নোটিস নিতে অস্বীকারের অভিযোগ উঠেছে।

তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ। ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। দুই বিএলও-র বিরুদ্ধে তৃণমূলের দেওয়াল লিখনে অংশ নেওয়ার অভিযোগ। তাঁরা হলেন তপন কুমার সাহা ও অভিজিত দে। উত্তর ২৪ পরগনার বিএলও তাঁরা। কমিশন সূত্রে খবর, তাঁদের শো-কজ়ের উত্তর সন্তোষজনক নয়। তারপরই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি আরও এক উত্তর ২৪ পরগনার বিএলওর বিরুদ্ধে শো-কজ়ের নোটিস নিতে অস্বীকারের অভিযোগ উঠেছে। আবার দুবরাজপুরের বিএলও-র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অফিসে বসেই ভোটার স্লিপ বিলির অভিযোগ। অন্যদিকে, ময়ূরেশ্বরের বিএলও তৃণমূলের পতাকা দেওয়া সাইকেলে স্লিপ বিলি করছিল বলে অভিযোগ। ৫ বিএলও-র বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।

Follow Us