Prasenjit on Asha Bhosle: আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?

|

Apr 12, 2026 | 10:51 PM

Asha Bhosle Death: প্রয়াত আশা ভোঁসলে। তাঁর স্মৃতিতে আবেগে ভাসলেন হৌমন্তী শুক্লা থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ বলেন, "আমার মা পাগলের মতো ভক্ত ছিলেন। গানের একটা ট্রেন্ড তৈরি করেছিলেন। দূর থেকে শুনলেও বোঝা যেত ওটা ওনার গান।"

প্রয়াত আশা ভোঁসলে। তাঁর স্মৃতিতে আবেগে ভাসলেন হৌমন্তী শুক্লা থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হৌমন্তী শুক্লা বলেন, “উনি জীবনে কত দুঃখ আঘাত পেয়েছেন, তার প্রভাব গানে কখনও পড়তে দেননি। নিজের মতো করে গান করতেন। এটাই ওনার বিশেষত্ব ছিল। উনি চলে গেলেন, ওনার গান থেকে যাবে। উনি যা-ই করতেন, গানটা ওনার ভিতরে ছিল। ওনার নিজস্ব স্টাইল ছিল। দিদির সঙ্গে মিলত না।”

প্রসেনজিৎ বলেন, “ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। আমার পরিচালনায় একটি সিনেমা করেছিলাম। আরডি বর্মন সুর দিয়েছিলেন, আশাজি গান করেছিলেন। আমার মা পাগলের মতো ভক্ত ছিলেন। গানের একটা ট্রেন্ড তৈরি করেছিলেন। দূর থেকে শুনলেও বোঝা যেত ওটা ওনার গান। বাংলা সহ একাধিক ভাষায় তাঁর গান আজীবন থেকে যাবে।”

Follow Us