Adhir Chowdhury: ইমাম-মোয়াজ্জেম ভাতা নিয়ে রাজ্যকে তোপ অধীরের

Imam-Moazzem allowance: ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি না হওয়া নিয়েও খোঁচা দিয়েছেন অধীর। তাঁর দাবি, সংখ্যালঘু মানুষ যে আর তৃণমূলের পাশে নেই, তা মুখ্যমন্ত্রী বিলক্ষণ বুঝেছেন বলেই তাঁদের জন্য বরাদ্দ বাড়াননি। তাঁর এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। এদিকে আগেই বাতা না বাড়ায় রাজ্যের নানা প্রান্তে ইমাম-মোয়াজ্জেমরা ক্ষোভও প্রকাশ করতে শুরু করেছেন।

| Edited By: জয়দীপ দাস

Feb 13, 2026 | 8:19 PM

ভোটের মুখেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। পাশাপাশি আশা কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিকও ১০০০ টাকা বাড়িয়েছে। তবে সরকারি ভাতা বৃদ্ধি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি না হওয়া নিয়েও খোঁচা দিয়েছেন। তাঁর দাবি, সংখ্যালঘু মানুষ যে আর তৃণমূলের পাশে নেই, তা মুখ্যমন্ত্রী বিলক্ষণ বুঝেছেন বলেই তাঁদের জন্য বরাদ্দ বাড়াননি। তাঁর এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। এদিকে আগেই বাতা না বাড়ায় রাজ্যের নানা প্রান্তে ইমাম-মোয়াজ্জেমরা ক্ষোভও প্রকাশ করতে শুরু করেছেন।