রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
মুখ্যসচিবের কাছে কমিশনের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপ্রশাসনের ওপর রিভিউ করা হয়েছে , তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত পীযুস পাণ্ডে ডিজি থাকতে পারবেন না, তার জায়গায় ডিজি হবেন সিদ্ধিনাথ গুপ্তা। সুপ্রতীপ সরকার কলকাতা পুলিশের কমিশনার থাকতে পারবেন না। তাঁর জায়গায় আনা হয় অজয় নন্দকে। দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন। পাশাপাশি এডিজি আইন শৃঙ্খাল হচ্ছেন অজয় রানাডে।
কলকাতা: যখন মধ্যরাতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদলের নোটিফিকেশন জারি হল, তখনই মিলেছিল আভাস। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের পর এবার ডিজিপি, সিপি বদল। নতুন ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। সিপি হলেন অজয় নন্দ। এডিজি আইন শৃঙ্খাল হচ্ছেন অজয় রানাডে। মুখ্যসচিবের কাছে কমিশনের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপ্রশাসনের ওপর রিভিউ করা হয়েছে , তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত পীযুস পাণ্ডে ডিজি থাকতে পারবেন না, তার জায়গায় ডিজি হবেন সিদ্ধিনাথ গুপ্তা। সুপ্রতীপ সরকার কলকাতা পুলিশের কমিশনার থাকতে পারবেন না। তাঁর জায়গায় আনা হয় অজয় নন্দকে। দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন। পাশাপাশি এডিজি আইন শৃঙ্খাল হচ্ছেন অজয় রানাডে।
Follow Us