AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update Today: রোদের দাপট নয়! দাবদাহের আগে ভিজবে বাংলা, জানাল হাওয়া অফিস

Weather Update Today: রোদের দাপট নয়! দাবদাহের আগে ভিজবে বাংলা, জানাল হাওয়া অফিস

TV9 Bangla Digital

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Mar 09, 2026 | 1:41 PM

Share

Weather News: আগামী দু'দিন কলকাতা-সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভবনা দেখছে হাওয়া অফিস। আবহবিদরা জানিয়েছেন, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। সঙ্গী হবে ঝড়-জল। বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গেও।

কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিন কলকাতা-সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভবনা দেখছে হাওয়া অফিস। আবহবিদরা জানিয়েছেন, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। সঙ্গী হবে ঝড়-জল। বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গেও।

এখনও পর্যন্ত গ্রীষ্ম সে ভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি, রোদের তেজও যে বিশেষ বেড়েছে তেমনটাও নয়। তার আগেই গাঙ্গেয় বঙ্গের বুকে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এগিয়ে আসছে একটি পশ্চিমী ঝঞ্ঝাও। যার জেরে বেশির ভাগ সময় আকাশ মেঘলা। সঙ্গে এক-দু’দিনের মধ্য়ে শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। কিন্তু বৃষ্টি ঠিক কত দিন চলবে সেই বিষয়টা হাওয়া অফিস এখনও স্পষ্ট করেনি।

Follow Us