আক্রান্ত প্রতিবাদী, উত্তপ্ত পূর্ব যাদবপুর; কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় পূর্ব যাদবপুরে রবি নস্কর নামে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে। এলাকায় মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটি পূর্ব যাদবপুর থানা এলাকার যমুনানগরের। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ অঙ্কিত জসওয়াল নামে এক যুবক বেপরোয়াভাবে এলাকায় বাইক চালাচ্ছিলেন। প্রতিবাদ করেন এলাকার বাসিন্দা রবি নস্কর। অভিযোগ, এরপরই অঙ্কিত দলবল নিয়ে এসে এলাকায় তাণ্ডব চালান। রবি নস্কর ছাড়াও আরও বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নানা ধরনের অস্ত্রসস্ত্র নিয়ে প্রায় ৩০-৪০ জন যুবক এলাকায় তাণ্ডব চালায়। পুলিশের সামনেই এলাকায় তাণ্ডব চলে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গুলিও চলে। তবে পুলিশের দাবি, গুলি চালানোর ঘটনা ঘটেনি।
বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় পূর্ব যাদবপুরে রবি নস্কর নামে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে। এলাকায় মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটি পূর্ব যাদবপুর থানা এলাকার যমুনানগরের।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ অঙ্কিত জসওয়াল নামে এক যুবক বেপরোয়াভাবে এলাকায় বাইক চালাচ্ছিলেন। প্রতিবাদ করেন এলাকার বাসিন্দা রবি নস্কর। অভিযোগ, এরপরই অঙ্কিত দলবল নিয়ে এসে এলাকায় তাণ্ডব চালান। রবি নস্কর ছাড়াও আরও বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নানা ধরনের অস্ত্রসস্ত্র নিয়ে প্রায় ৩০-৪০ জন যুবক এলাকায় তাণ্ডব চালায়। পুলিশের সামনেই এলাকায় তাণ্ডব চলে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গুলিও চলে। তবে পুলিশের দাবি, গুলি চালানোর ঘটনা ঘটেনি।
