Amit Shah: মায়াপুরে অমিত শাহ, ভোটের আগে কী বার্তা দিলেন?
অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

Amit Shah: মায়াপুরে অমিত শাহ, ভোটের আগে কী বার্তা দিলেন?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 19, 2026 | 2:27 PM

Nadia: বুধবার অমিত শাহ প্রথমে বলেন, “চৈতন্যদেব ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন। গোটা বিশ্বে এই আন্দোলন ছড়িয়েছিলেন। একটা গোটা জীবন শ্রীকৃষ্ণকে দিয়ে দেওয়া যথেষ্ঠ কঠিন বিষয়। এখানে এসে চেতনা জাগ্রত করার সুযোগ পেলাম।” প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন, আজ তিনি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসেননি। তখনই তিনি বুঝিয়ে দিয়েছেন ভোটের আগে বঙ্গে এলেও অন্তত এই মঞ্চে দাঁড়িয়ে কোনও রাজনৈতিক বার্তা দেবেন না।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এসেছেন নদিয়ায়। মায়াপুরে গিয়েছেন তিনি। নদিয়ার নবদ্বীপে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজ সেই মহাপ্রভুর পীঠস্থানে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছাব্বিশের নির্বাচনের আগে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মায়াপুর থেকে কী বার্তা দেবেন শাহ। তবে ধর্মীয় স্থানে গিয়ে তিনি এক বর্ণও খরচ করেননি কোনও রাজনৈতিক শব্দ। শুধু চলে যাওয়ার আগে বলে গেলেন, “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ…।” বুধবার অমিত শাহ প্রথমে বলেন, “চৈতন্যদেব ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন। গোটা বিশ্বে এই আন্দোলন ছড়িয়েছিলেন। একটা গোটা জীবন শ্রীকৃষ্ণকে দিয়ে দেওয়া যথেষ্ঠ কঠিন বিষয়। এখানে এসে চেতনা জাগ্রত করার সুযোগ পেলাম।” প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন, আজ তিনি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসেননি। তখনই তিনি বুঝিয়ে দিয়েছেন ভোটের আগে বঙ্গে এলেও অন্তত এই মঞ্চে দাঁড়িয়ে কোনও রাজনৈতিক বার্তা দেবেন না।”

Follow Us