AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কী কী বিষয়ে রিপোর্ট দেবে NIA?

কী কী বিষয়ে রিপোর্ট দেবে NIA?

সুজয় পাল

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Apr 03, 2026 | 9:27 PM

Share

মুম্বই ও দিল্লি থেকে আসছে এই টিম। এনআইএ-র টিমে যে তদন্তকারী অফিসাররা রয়েছেন, তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ঘটনার তদন্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মত রাজনৈতিক মহলের। আগামী ৬ এপ্রিল তাঁরা রিপোর্ট দেবেন। কালিয়াচকের ঘটনা পূর্ব পরিকল্পিত কি না, বিচারকদের ভয় দেখানো হয়েছিল কি না, সেই সব বিষয়ে রিপোর্ট দেবে এনআইএ।

কালিয়াচক কাণ্ডের তদন্তে এনআইএ-এর টিমে যে তদন্তকারীরা রয়েছেন, তাঁদের বেছে বেছে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ জন টিমের নেতৃত্বে রয়েছেন একজন এসপি পদমর্যাদার অফিসার। এছাড়া, টিমে রয়েছেন একাধিক ডিএসপি, ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর। মুম্বই ও দিল্লি থেকে আসছে এই টিম। এনআইএ-র টিমে যে তদন্তকারী অফিসাররা রয়েছেন, তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ঘটনার তদন্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মত রাজনৈতিক মহলের। আগামী ৬ এপ্রিল তাঁরা রিপোর্ট দেবেন। কালিয়াচকের ঘটনা পূর্ব পরিকল্পিত কি না, বিচারকদের ভয় দেখানো হয়েছিল কি না, সেই সব বিষয়ে রিপোর্ট দেবে এনআইএ।

Follow Us