দাবি না মানা হলে আবারও কর্মবিরতি-বৃহত্তর আন্দোলনের হুঁশিয়াারি আশাকর্মীদের
বিক্ষোভের ছবি দেখা গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। এদিন ফের একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার কথা ছিল স্বাস্থ্য কর্মীদের। কিন্তু তা না হওয়ায় রাস্তায় আছড়ে পড়ে ক্ষোভ। সকাল থেকে সন্ধ্যা, একই দাবিতে স্বাস্থ্যভবনের সামনেই বসে রয়েছেন তাঁরা।
হার না মানা আন্দোলনে অনড় স্বাস্থ্য কর্মীরা। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে। মাসিক ভাতা বৃদ্ধি, ডেটা প্যাকের দাবি, বকেয়া প্রদান-সহ একগুচ্ছ দাবিতে। বিগত কয়েক মাস ধরেই দফায় দফায় আন্দোলন করেছেন আশা কর্মীরা। কলকাতার রাজপথে পুলিশের সঙ্গে লাগাতার ধস্তাধস্তির ছবি দেখা গিয়েছে। বিক্ষোভের ছবি দেখা গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। এদিন ফের একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার কথা ছিল স্বাস্থ্য কর্মীদের। কিন্তু তা না হওয়ায় রাস্তায় আছড়ে পড়ে ক্ষোভ। সকাল থেকে সন্ধ্যা, একই দাবিতে স্বাস্থ্যভবনের সামনেই বসে রয়েছেন তাঁরা।
Follow Us
Latest Videos
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা

