ECI Vs TMC: ডেরেকদের Get Lost বলল কমিশন! কেন?

|

Apr 08, 2026 | 5:49 PM

West Bengal Assembly Election 2026: ডেরেক বলেন, “এটা কি নির্বাচন কমিশন না অন্য আরও কিছু। সাত মিনিটের মধ্যে চিফ ইলেকশন কমিশনার আমাদের বলেছেন, গেট লস্ট (Get lost)। চারজন সংসদকে বলেছেন, এখান থেকে বেরিয়ে যাও।”

ভোটের আগেই চরমে সংঘাত। নির্বাচন কমিশনের সঙ্গে চরমে পৌঁছল তৃণমূল কংগ্রেসের বিবাদ। আজ, বুধবার সকালেই দিল্লির নির্বাচন সদনে পৌঁছেছিল তৃণমূলের প্রতিনিধি দল। এসআইআরে ৯০ লক্ষ নাম বাদ পড়েছে। বাদ পড়া ভোটারদের ভোটাধিকারের দাবি জানিয়ে বুধবার কমিশনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষ, মেনকা গুরুস্বামী। কিছুক্ষণের মধ্যেই দিল্লির নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে আসেন। রণমূর্তি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর দাবি, তৃণমূল সাংসদদের বেরিয়ে যেতে বলা হয়েছে কমিশন থেকে। পাল্টা অভিযোগ তোলা হয়েছে কমিশনের তরফেও।

Follow Us