AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাসন্তীতে BJP-র প্রচারে বাঁশ-লাঠি নিয়ে হামলা, কাঠগড়ায় TMC

বাসন্তীতে BJP-র প্রচারে বাঁশ-লাঠি নিয়ে হামলা, কাঠগড়ায় TMC

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 26, 2026 | 5:27 PM

Share

বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী  বিকাশ সর্দার। অভিযোগ, সেই প্রচারেই হামলা চলে। বাজারে প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসারই।

ভোটবঙ্গে রক্তাক্ত বাসন্তী। পুলিশ অফিসারকেই রাস্তায় ফেলে বাঁশপেটা! TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। মাথা ফেটে রক্তাক্ত হন বাসন্তী থানার এসআই। রাস্তায় পড়ে যান। ওই অবস্থাতেই লুঙ্গি-হাওয়াই চটি পরিহিত কয়েকজন তাঁকে ঘিরে ধরে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। প্রাণভয়ে কোনওক্রমে পালিয়ে বাঁচতে হয় পুলিশ অফিসারকে। আক্রান্ত পুলিশ অফিসারের নাম সৌরভ গুহ, তিনি বাসন্তী থানার সাব ইন্সপেক্টর। জানা যাচ্ছে, এসআই-ছাড়াও আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী  বিকাশ সর্দার। অভিযোগ, সেই প্রচারেই হামলা চলে। বাজারে প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসারই।

Follow Us