Baduria: প্রতিবেশী ‘বাবা’র পরিচয়ে বাদুড়িয়ার বাংলাদেশির ভারতীয় নথি জোগাড়!
Baduria SIR: আনুমানিক ১০ বছর আগে পাসপোর্টে ভারতে আসে। এবং বাদুড়িয়ার শায়েস্তানগর ১নং পঞ্চায়েতের মাগুরালি গ্রামে এসে বসবাস করতে থাকে । সেখানেই প্রতিবেশী খোদাবক্স মোল্লা কে বাবা সাজিয়ে ভোটার লিস্ট আধার কার্ড-সহ ভারতীয় সকল রকম নথি বের করেছেন তিনি।
উত্তর ২৪ পরগনা: ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে,SIR এর ফর্ম জমা হতেই ঘটনা জানা জানি,জানতে পেরে প্রশাসনের দ্বারস্থ ভারতীয় বাবার আসল ছেলে। তাঁর ভারতীয় নাম- মহিদুল ইসলাম মোল্লা। বাংলাদেশে তাঁর নাম মহিদুল মণ্ডল। মহিদুল ইসলাম মোল্লা ভারতীয় খোদাবক্স মোল্লাকে অবৈধভাবে বাবা বানিয়ে ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড সরকারি সুবিধা সবই ভোগ করে , এমনকি এবার তিনি SIR ফর্ম ফিলাপ করেছেন বলে অভিযোগ। মহিদুল মণ্ডলের বাংলাদেশের সাতক্ষীরায় বাড়ি । আনুমানিক ১০ বছর আগে পাসপোর্টে ভারতে আসে। এবং বাদুড়িয়ার শায়েস্তানগর ১নং পঞ্চায়েতের মাগুরালি গ্রামে এসে বসবাস করতে থাকে । সেখানেই প্রতিবেশী খোদাবক্স মোল্লা কে বাবা সাজিয়ে ভোটার লিস্ট আধার কার্ড-সহ ভারতীয় সকল রকম নথি বের করেছেন তিনি।
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের

