বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও এক
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে আরও বড় সাফল্য পেল পুলিশ। মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হল। তাকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করে এসটিএফ (STF), বারুইপুর এসওজি (SOG) এবং জেলা পুলিশ। এই গ্রেফতারের পর মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই এই অভিযুক্ত আত্মগোপন করে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী বসিরহাটে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। অন্যদিকে, গতকাল রাতে বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেছিল। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছিল। পাল্টা পুলিশের গুলিতে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়।
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে আরও বড় সাফল্য পেল পুলিশ। মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হল। তাকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করে এসটিএফ (STF), বারুইপুর এসওজি (SOG) এবং জেলা পুলিশ। এই গ্রেফতারের পর মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই এই অভিযুক্ত আত্মগোপন করে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী বসিরহাটে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। অন্যদিকে, গতকাল রাতে বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেছিল। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছিল। পাল্টা পুলিশের গুলিতে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়।
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
