AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?

‘ক্রিমিনাল কমতে থাকবে’, কেন বললেন তামান্নার মা?

Mahadeb Kundu

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Jul 08, 2026 | 5:29 PM

Share

বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এই নিয়ে কালীগঞ্জে বোমাবাজিতে মৃত দশ বছরের তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন বলেন, “একদম ঠিক কাজ করেছেন। এসব ক্রিমিনালরা যখনই কোনও মহিলা, বাচ্চাদের দিকে কুদৃষ্টিতে তাকায়, তখনই তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে যায়। কিন্তু, তেমন হয় না। শাস্তি হয় না। এজন্য ক্রিমিনাল বাড়তে থাকে। এই এনকাউন্টারের পর ক্রিমিনাল কমতে থাকবে। এবার অপরাধীরা ভয় পাবে। তৃণমূলের আমলে অপরাধীর সংখ্যা বেড়েছিল।” তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় নতুন সরকার যেভাবে ব্যবস্থা নিয়েছে, তার প্রশংসা করে সাবিনা বলেন, “আমি মুখ্যমন্ত্রীর কাছে অপরাধীদের গ্রেফতারেরর দাবি জানিয়েছিলাম। সেটা হয়েছে। ২৪ জনের কঠোর শাস্তি চেয়েছি। সব প্রমাণ রয়েছে। সেটা হবে বলে আমি আশাবাদী। মায়েদের কোল থেকে বাচ্চাদের ছিনিয়ে নিলে মায়েরা খুশি হতে পারবে না। তবে সান্ত্বনা হচ্ছে, তামান্নার অপরাধীরা সব ভেতরে গিয়েছে। বারুইপুরে একজনকে এনকাউন্টার করেছে। এর জন্য একটু স্বস্তি পাচ্ছি। পুলিশ ঠিকঠাক কাজ করেছে। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করেছে।”

বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এই নিয়ে কালীগঞ্জে বোমাবাজিতে মৃত দশ বছরের তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন বলেন, “একদম ঠিক কাজ করেছেন। এসব ক্রিমিনালরা যখনই কোনও মহিলা, বাচ্চাদের দিকে কুদৃষ্টিতে তাকায়, তখনই তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে যায়। কিন্তু, তেমন হয় না। শাস্তি হয় না। এজন্য ক্রিমিনাল বাড়তে থাকে। এই এনকাউন্টারের পর ক্রিমিনাল কমতে থাকবে। এবার অপরাধীরা ভয় পাবে। তৃণমূলের আমলে অপরাধীর সংখ্যা বেড়েছিল।”

তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় নতুন সরকার যেভাবে ব্যবস্থা নিয়েছে, তার প্রশংসা করে সাবিনা বলেন, “আমি মুখ্যমন্ত্রীর কাছে অপরাধীদের গ্রেফতারেরর দাবি জানিয়েছিলাম। সেটা হয়েছে। ২৪ জনের কঠোর শাস্তি চেয়েছি। সব প্রমাণ রয়েছে। সেটা হবে বলে আমি আশাবাদী। মায়েদের কোল থেকে বাচ্চাদের ছিনিয়ে নিলে মায়েরা খুশি হতে পারবে না। তবে সান্ত্বনা হচ্ছে, তামান্নার অপরাধীরা সব ভেতরে গিয়েছে। বারুইপুরে একজনকে এনকাউন্টার করেছে। এর জন্য একটু স্বস্তি পাচ্ছি। পুলিশ ঠিকঠাক কাজ করেছে। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করেছে।”

Follow Us