Purba Bardhaman: দু’হাজার কিলোমিটার দূরে কাজে গিয়ে রহস্যমৃত্যু স্ত্রীয়ের! খুনের অভিযোগ তুললেন স্বামী
Purba Bardhaman News: এতটা অবধি সবই ঠিক ছিল। অঘটন আসে গত ১৩ তারিখ, শনিবার। বিকাল ৪টের দিকে একটি অন্য নম্বর থেকে ফোন আসে পূর্বস্থলীর ওই বাড়িতে। ফোনের ওপার থেকে জানানো হয় সোনামণি আর নেই। হোটেলেরই একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু মেয়ে যে আত্মহত্যা করেছে, তা মানতে নারাজ মা শেফালী কর্মকার।
পূর্ব বর্ধমান: হোটেলের ঘরে স্ত্রীয়ের ঝুলন্ত দেহ। উদ্বিগ্ন দু’হাজার কিলোমিটার দূরে বসে থাকা স্বামী। আত্মহত্য়া নয়, খুনের অভিযোগ তুলেই থানায় দ্বারস্থ হল পরিবার। যা ঘিরে শোরগোল পড়ল পূর্বস্থলীতে। পূর্বস্থলীর নাদনঘাট থানার অন্তর্গত সিদ্ধেপাড়াতেই থাকতেন সোনামণি বৈরাগ্য ও মিঠুন বৈরাগ্য। ২০ বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। কিন্তু বছর দেড়েক আগে আচমকা আর্থিক অনটনের কারণে গ্রামবাংলা ছেড়ে গুজরাটে পাড়ি দিতে হয় সোনামণিকে। আহমেদাবাদের একটি হোটেলে কাজ করতেন তিনি।
এতটা অবধি সবই ঠিক ছিল। অঘটন আসে গত ১৩ তারিখ, শনিবার। বিকাল ৪টের দিকে একটি অন্য নম্বর থেকে ফোন আসে পূর্বস্থলীর ওই বাড়িতে। ফোনের ওপার থেকে জানানো হয় সোনামণি আর নেই। হোটেলেরই একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু মেয়ে যে আত্মহত্যা করেছে, তা মানতে নারাজ মা শেফালী কর্মকার।

