ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র…
এক মাসের মধ্যে মোট ২৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল শুধুমাত্র ভাটপাড়া থানা অঞ্চল থেকে। গ্রেফতার হওয়া রবি পাসোয়ানকে দু’দফায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তদন্তে নেমে প্রথম দফায় চারটি এবং দ্বিতীয় দফায় আরও পাঁচটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।
উত্তর ২৪ পরগনা: ৫ টি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ রবি পাসোয়ান নামক এক দুষ্কৃতীকে জেরা করে এই নিয়ে মোট ৯ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এক মাসের মধ্যে মোট ২৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল শুধুমাত্র ভাটপাড়া থানা অঞ্চল থেকে। গ্রেফতার হওয়া রবি পাসোয়ানকে দু’দফায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তদন্তে নেমে প্রথম দফায় চারটি এবং দ্বিতীয় দফায় আরও পাঁচটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলির উৎস ও সম্ভাব্য ব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
'জাতের নামে বজ্জাতি...' ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
তিতো ছাড়া চলে না, ভোট প্রচারে চা-ই সঙ্গী রথীন ঘোষের
স্লোগানে-স্লোগানে মুখরিত রাজপথ, 'Justice for Rahul', পা মেলালেন সকলে
ফের উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী, কালিয়াচকের ঘটনা নিয়ে বড় কোনও বার্তা?

