Amit Shah 30 rallies Bengal campaign 2026: প্রথম দফার ভোট প্রচারে একাই ৩০টি সভা করবেন অমিত শাহ

| Edited By: জয়দীপ দাস

Apr 12, 2026 | 1:47 PM

Modi Shah Bengal election campaign: বাংলায় পা পড়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। তিনিও ১১টি প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আসেন নিতিন নবীন থেকে রাজনাথ সিং, জেপি নাড্ডা। থাকছেন রেখা গুপ্তা থেকে স্মৃতি ইরানিও।

কলকাতা: বঙ্গ যুদ্ধের প্রচারে বিজেপির কার্পেট বম্বিং। প্রথম দফার ভোটের প্রচারে একাই ৩০টি সভা করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উত্তর থেকে দক্ষিণ, লাগাতার জনসভা মোদীর ডেপুটির। শুধু শাহ নন, একের পর এক সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অন্যদিকে বাংলায় পা পড়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। তিনিও ১১টি প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আসেন নিতিন নবীন থেকে রাজনাথ সিং, জেপি নাড্ডা। থাকছেন রেখা গুপ্তা থেকে স্মৃতি ইরানিও। 

Follow Us