Arjun Singh : ‘পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড’, দাবি অর্জুনের
WB Assembly Election 2026: অর্জুন সিং বলেন,"প্রায় ২১-২২ জনের নামে এফআইআর করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভা বানচাল করা প্রথম উদ্দেশ্য ছিল। তারপর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, পবন সিংকে মারার প্ল্যান ছিল। পুরোটাই আগের থেকে পরিকল্পনা করা হয়েছে। পবন সিংয়ের গাড়ি গতকাল থেকে অনেকবার ফলো করা হয়েছিল।"
জগদ্দলের ঘটনায় মুখ খুললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বড়সড় ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অর্জুন সিং বলেন,”গাড়ি থেকে চার-পাঁচজন নামে। তারপরই গুলি ও বোমাবাজি শুরু হয়। গুলি চালানোর সঙ্গে সঙ্গে ছেলে পবন সিংয়ের নিরাপত্তারক্ষীর পায়ে গুলি লাগে। তারপর আমরা সবাই দৌঁড়ে যাই। এফআইআর করা হয়। প্রায় ২১-২২ জনের নামে এফআইআর করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভা বানচাল করা প্রথম উদ্দেশ্য ছিল। তারপর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, পবন সিংকে মারার প্ল্যান ছিল। পুরোটাই আগের থেকে পরিকল্পনা করা হয়েছে। পবন সিংয়ের গাড়ি গতকাল থেকে অনেকবার ফলো করা হয়েছিল। জয় বাংলা স্লোগানও দেয়। কমিশন সক্রিয় না হলে বড় ঘটনা ঘটবে।”
Published on: Apr 27, 2026 01:55 PM
Follow Us
Latest Videos
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
