AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?

বাংলার মানুষের ‘বিবেকের’ উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Feb 14, 2026 | 1:34 PM

Share

বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। বিজেপির বক্তব্য, এবার তৃণমূলকে বিদায় জানাবে বাংলার মানুষ। ক্ষমতায় আসবে বিজেপি। গেরুয়া শিবির কেন বাংলায় ক্ষমতায় আসতে পারে, কলকাতায় এসে তার কারণ তুলে ধরলেন সুষমা স্বরাজের কন্যা তথা বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ। তিনি বলেন, "এখানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। নৈরাজ্য চলছে। ছাব্বিশের ভোটে তৃণমূলের অপশাসনের জবাব ভোটবাক্সে দেবে মানুষ। বাংলায় ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে।" বাংলার মানুষের 'বিবেকের' উপর তাঁর ভরসা রয়েছে বলে জানালেন। বিজেপি ক্ষমতায় এলে বাংলা ফের প্রগতির পথে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। বিজেপির বক্তব্য, এবার তৃণমূলকে বিদায় জানাবে বাংলার মানুষ। ক্ষমতায় আসবে বিজেপি। গেরুয়া শিবির কেন বাংলায় ক্ষমতায় আসতে পারে, কলকাতায় এসে তার কারণ তুলে ধরলেন সুষমা স্বরাজের কন্যা তথা বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ। তিনি বলেন, “এখানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। নৈরাজ্য চলছে। ছাব্বিশের ভোটে তৃণমূলের অপশাসনের জবাব ভোটবাক্সে দেবে মানুষ। বাংলায় ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে।” বাংলার মানুষের ‘বিবেকের’ উপর তাঁর ভরসা রয়েছে বলে জানালেন। বিজেপি ক্ষমতায় এলে বাংলা ফের প্রগতির পথে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।