Sukanta Majumder: TMC শহীদ দিবসকে ডিমভাত দিবসে পরিণত করেছে: সুকান্ত
আর ক’টা দিন, তারপরেই শহিদ দিবস। প্রতিবছরের মতো এবারও ২১ জুলাই ঘিরে কলকাতায় প্রস্তুতি তুঙ্গে। শহরের রাস্তাঘাট থেকে মঞ্চ, সবেতেই তৃণমূলের সাজসাজ রব। তবে শহিদ দিবসকে ঘিরে যেমন আবেগের বহিঃপ্রকাশ দেখা যায়, তেমনই বিতর্কও থাকে চরমে। কেউ বলেন রাজনৈতিক চেতনার প্রতীক, তো কেউ বলেন এটাও একপ্রকার রাজনৈতিক উৎসব। এই প্রেক্ষিতেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত […]
আর ক’টা দিন, তারপরেই শহিদ দিবস। প্রতিবছরের মতো এবারও ২১ জুলাই ঘিরে কলকাতায় প্রস্তুতি তুঙ্গে। শহরের রাস্তাঘাট থেকে মঞ্চ, সবেতেই তৃণমূলের সাজসাজ রব। তবে শহিদ দিবসকে ঘিরে যেমন আবেগের বহিঃপ্রকাশ দেখা যায়, তেমনই বিতর্কও থাকে চরমে। কেউ বলেন রাজনৈতিক চেতনার প্রতীক, তো কেউ বলেন এটাও একপ্রকার রাজনৈতিক উৎসব।
এই প্রেক্ষিতেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “TMC শহিদ দিবসকে ডিমভাত দিবসে পরিণত করেছে।” তাঁর দাবি, শহিদের প্রতি শ্রদ্ধা নয়, বরং এটা তৃণমূলের একদিনের রাজনৈতিক শো। তাঁর কথায়, ‘২১শে জুলাই একটি চুরি করা রাজনৈতিক প্রোগ্রাম।’
এদিন আর কী বললেন তিনি, দেখুন ভিডিয়ো।
Published on: Jul 18, 2025 03:54 PM
Follow Us
Latest Videos
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা

