AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইদে রেড রোডে মমতা, শুভেন্দু পুজো দিলেন কালীঘাটে

ইদে রেড রোডে মমতা, শুভেন্দু পুজো দিলেন কালীঘাটে

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Mar 21, 2026 | 10:38 AM

Share

Suvendu Adhikari: আজ ইদ। ভোটবঙ্গে রাজনীতির রঙ লাগছে ধর্মেও। স্পষ্ট মেরুকরণ। একদিকে যেখানে প্রতি বছরের প্রথা মতোই রেড রোডে নমাজের অনুষ্ঠানে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সেখানেই আজ, শনিবার কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ ইদ। ভোটবঙ্গে রাজনীতির রঙ লাগছে ধর্মেও। স্পষ্ট মেরুকরণ। একদিকে যেখানে প্রতি বছরের প্রথা মতোই রেড রোডে নমাজের অনুষ্ঠানে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সেখানেই আজ, শনিবার কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছেন শুভেন্দু। সরাসরি চ্যালেঞ্জ করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Follow Us